৬ মার্চের মধ্যে শিক্ষার্থীদের নামের তালিকা জমা দেয়ার নির্দেশ

০৪ মার্চ ২০২১, ০৮:৫০ PM

© ফাইল ফটো

আগামী ৬ মার্চের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের নামের তালিকা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (০৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) দিবাকর বড়ুয়া সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলসমূহের আবাসিক/অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীদের এবং অনাবাসিক শিক্ষার্থীদের নামের তালিকা ও জাতীয় পরিচয়পত্রের কপি ইউজিসি কর্তৃপক্ষ বরাবরে প্রেরণের উদ্যোগ নেয়া হয়েছে।

এতে বলা হয়, এ লক্ষ্যে চবির সকল শিক্ষার্থীর নামের তালিকা ও জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহের কাজ শুরু হয়েছে। আগামী ৬ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের https://forms.gle/ZsT77jPdqnL7YLT56 লিংকে এবং আবাসিক/অনুমতিপ্রাপ্ত শিক্ষার্থীদের https://forms.gle/BNd4mFDUej6M8HeL9 লিংকে তথ্য আপলোড করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, করোনা ভ্যাকসিন দেয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীদের নামের তালিকা সংগ্রহ করা হচ্ছে। তালিকা সংগ্রহের পর টিকার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নামের তালিকা ইউজিসি কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে বাধা …
  • ১৯ অক্টোবর ২০২৬
দলের ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগ করতে হচ্ছে
  • ১৯ অক্টোবর ২০২৬
পদত্যাগের ঘোষণা দিতে জাতীয় প্রেসক্লাবে ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগে যাকে দূষলেন হাসনাত আব্দ…
  • ১৯ অক্টোবর ২০২৬
যত্রতত্র পোস্টার ও দেওয়াল লিখনে নিষেধাজ্ঞা দিল ডিএনসিসি, অম…
  • ১৯ অক্টোবর ২০২৬