দেশসেরা ১০ সুন্দরীর তালিকায় ঢাবির দুই ছাত্রী

০৪ মার্চ ২০২১, ০৪:৩৭ PM
ফারজানা ইয়াসমিন অনন্যা ও নিদ্রা দে নেহা

ফারজানা ইয়াসমিন অনন্যা ও নিদ্রা দে নেহা © সংগৃহিত

মিস ইউনিভার্স বাংলাদেশের সেরা দশে জায়গা করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীরা। ওই দুই শিক্ষার্থী হলেন নিদ্রা দে নেহা ও ফারজানা ইয়াসমিন অনন্যা।

নিদ্রা দে নেহা বিশ্ববিদ্যালয়ের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগ এবং ফারজানা ইয়াসমিন অনন্যা উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ছাত্রী।

সেরা দশে স্থান পাওয়া অন্যরা হলেন, অনকিতা দে, আপনা চাকমা, ফারজানা আকতার এ্যানি, ফাতেমা তুজ জহুরা, মারিয়াম আহমেদ, মাসুদা খান, তানজিয়া জামান মিথিলা এবং তৌহিদা তাসনিম তিফা।

গত কয়েক দিনের গ্রুমিং আর বিভিন্ন অনুশীলন কার্যক্রমে অংশগ্রহণের ওপর ভিত্তি করে, চুলচেরা বিশ্লেষণের পর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর চূড়ান্ত পর্বে সেরা ১০ সুন্দরীকে নির্বাচন করেছেন বিচারকরা।

সেরা ১০ বাছাই পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন—মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, গায়ক ও অভিনেতা তাহসান খান, ফ্যাশন হাউজ জুরহেমের প্রতিষ্ঠাতা ও ক্রিয়েটিভ ডিরেক্টর মেহরুজ মুনির, ব্র্যাক ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ের ম্যানেজার আইরিন সমার তিলগার। এই প্রতিযোগিতার পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন, চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্বও তারা পালন করবেন।

স্বার্থ ও শর্ত ছাড়া ভারত আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংল…
  • ১৯ আগস্ট ২০২৬
জামিনে কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
  • ১৯ আগস্ট ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই অফিসার নিয়োগ দেবে বিকাশ, আবেদন ২৭ আগস্ট পর্য…
  • ১৯ আগস্ট ২০২৬
১০০টির বেশি প্রতিষ্ঠান ও হাজারো চাকরিপ্রার্থীর অংশগ্রহণে ‘ন…
  • ১৯ আগস্ট ২০২৬
ধানক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
  • ১৯ আগস্ট ২০২৬
বদলে যাচ্ছে ঢাকা মেডিকেলের চিত্র, একনেকে ১১৫৫ কোটি টাকার মা…
  • ১৯ আগস্ট ২০২৬