দাবি মানার আশ্বাসে অনশন ভাঙলেন জাবির ২ শিক্ষার্থী

০১ মার্চ ২০২১, ০১:১৩ PM
অনশন ভাঙ্গছে শিক্ষার্থীরা

অনশন ভাঙ্গছে শিক্ষার্থীরা © সংগৃহীত

প্রশাসনের আশ্বাসের পর কর্মসূচি প্রত্যাহার করেছেন চূড়ান্ত পরীক্ষার দাবিতে অনশনরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই শিক্ষার্থী। ছয়টি দাবি মেনে নেওয়ায় রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে অনশন ভাঙেন তারা। এসময় শিক্ষকদের পক্ষ থেকে দুই শিক্ষার্থীকে ফলের জুস খাওয়ানো হয়।

এর আগে বিকেল তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে তারা অনশনে বসেন।

আগামী ৭ মার্চের মধ্যে ফাইনাল পরীক্ষার রুটিন দেওয়াসহ শিক্ষার্থীদের দাবিগুলো হল- আগামী ২৫ মে থেকে ৩০ জুনের মধ্যে সব বিভাগের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করা; ৩০ জুলাইয়ের মধ্যে সব বিভাগের তৃতীয় বর্ষের ফলাফল প্রকাশ করা; ৭ মার্চের মধ্যে চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসের রুটিন দেওয়া; চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করে ৩০ ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করা; যেসব শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে আর্থিকভাবে সচ্ছল নন, তাদের আর্থিক সহায়তা দেওয়া। এছাড়া, ২৪ মের আগে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হলে উপরোক্ত তারিখগুলো পুনর্বিন্যাস করে দ্রুততম সময়ে তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু করা।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শিক্ষকরা তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা।

অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান এবং বিভিন্ন হলের প্রভোস্টগণ।

এর আগে, ২ ফেব্রুয়ারি তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ৪৬ ব্যাচের শিক্ষার্থীরা। সেসময় পরীক্ষা নেওয়ার জন্য উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দিলে উপাচার্য তিন কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানাবেন বলে প্রতিশ্রুতি দেয়। তবে এক মাসেও কোন সিদ্ধান্ত না আসায় আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা।

ট্যাগ: জাবি
৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ ইউ…
  • ১৯ আগস্ট ২০২৬
তদন্তে সহকর্মী শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত, রেহাই মি…
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এইচএসসি পরীক্ষার্থী, খোঁজ …
  • ১৯ আগস্ট ২০২৬
সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষকদল নেতা বহিস…
  • ১৯ আগস্ট ২০২৬
পানি-খাবার থেকে শরীরে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কমাতে যা করবেন
  • ১৯ আগস্ট ২০২৬
চাকরির বয়স নয়, অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে শিক্ষকদের পদোন্নতি
  • ১৯ আগস্ট ২০২৬