রাতের আঁধারে ঢাবিতে বঙ্গবন্ধুর গ্রাফিতি বিকৃতি

২৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৪ PM
বিকৃত গ্রাফিতিটি

বিকৃত গ্রাফিতিটি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের দেয়ালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি বিবৃতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতের আঁধারে এ ঘটনা ঘটেছে বলেছে জানা গেছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের দেয়ালে আঁকা বঙ্গবন্ধুর গ্রাফিতির কলরেডি লেখা অংশে রাতের আধারে কেউ একজন CENSORED লিখে রেখেছে। পরে বিষয়টি জানার পর গ্রাফিতির অঙ্কনকারী ফরহাদ হাসান সুজন কল রেডি অংশটি আবার অঙ্কন করে ঠিক করে দেন।

তবে, বিষয়টি সবার নজরে এসেছে এসএম হলের ছাত্রলীগকর্মী নাবিল হায়দারের ফেসবুক পোস্টের মাধ্যমে। এ বিষয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর জায়গা আমাদের হৃদয়ে। যে এই কাজটি করেছে সে সুস্থ মস্তিষ্কের হতে পারেনা। প্রশাসনের কাছে এই বিকৃত মস্তিষ্কের মানুষটির বিচার দাবি করছি।

গ্রাফিতির শিল্পী ফরহাদ হাসান সুজন বলেন, শুক্রবারের আগেও গ্রাফিতি ঠিক ছিল। এটি কোন একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত হয়ে করতে পারে। আমাকে একজন ছবি তুলে পাঠানোর পর আমি গত রাতে গ্রাফিতির কলরেডি অংশটুকু আবার এঁকেছি।

বিকৃতির পর গ্রাফিতিটি ফের অঙ্কন করে দিয়েছেন শিল্পী ফরহাদ হাসান সুজন

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, এই গ্রাফিতিটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী ভালোবাসে। কোন এক দুষ্কৃতিকারী চক্র রাতের আঁধারে এটি করেছে। আমরা মনে করি তারা অশুভ, বিকৃত চিন্তার অধিকারী। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসের কাছে আহ্বান জানিয়েছি তাদেরকে চিহ্নিত করে যেন শান্তির আওতায় আনা হয়।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। যেই কাজটি করে থাকুক তাকে খোঁজ করা হচ্ছে। পরিচয় পেলেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শাস্তির আওতায় আনবে।

৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ ইউ…
  • ১৯ আগস্ট ২০২৬
তদন্তে সহকর্মী শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত, রেহাই মি…
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এইচএসসি পরীক্ষার্থী, খোঁজ …
  • ১৯ আগস্ট ২০২৬
সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষকদল নেতা বহিস…
  • ১৯ আগস্ট ২০২৬
পানি-খাবার থেকে শরীরে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কমাতে যা করবেন
  • ১৯ আগস্ট ২০২৬
চাকরির বয়স নয়, অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে শিক্ষকদের পদোন্নতি
  • ১৯ আগস্ট ২০২৬