মাতৃভাষা দিবস সম্মাননা পেলেন রাবি অধ্যাপক ড. হীরা

২৮ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৫৪ PM

© টিডিসি ফটো

লেখক ও গবেষক হিসেবে বিশেষ অবদান রাখায় ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মাননা পুরস্কার-২০২১’ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. হীরা সোবাহান। গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘স্বাধীনতা সংসদ’ আয়োজিত ‘ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা এবং আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই সম্মাননা গ্রহণ করেন। স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিমকোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবু তারিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ড. হীরা সোবাহান বলেন, ‘ফেব্রুয়ারি মাস ভাষার মাস। স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলার অধিকার আদায়ের মাস। এই মাসে আমাদের চাওয়া থাকবে বাকস্বাধীনতার। এ সময় তিনি সবাইকে শিল্প-সংস্কৃতি ও সাহিত্য চর্চা আরও ত্বরান্বিত করা আহ্বান জানান।’

পুরস্কারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পুরস্কার মানুষকে আনন্দ দেয়। নতুন উদ্যোমে নতুন নতুন কাজ করার প্রেরণা জোগায়। আশা করি এই পুরস্কারটিও আমাকে প্রেরণা যোগাবে। পাশাপাশি আমাকে সম্মানিত করায় স্বাধীনতা সংসদ কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ ইউ…
  • ১৯ আগস্ট ২০২৬
তদন্তে সহকর্মী শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত, রেহাই মি…
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এইচএসসি পরীক্ষার্থী, খোঁজ …
  • ১৯ আগস্ট ২০২৬
সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষকদল নেতা বহিস…
  • ১৯ আগস্ট ২০২৬
পানি-খাবার থেকে শরীরে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কমাতে যা করবেন
  • ১৯ আগস্ট ২০২৬
চাকরির বয়স নয়, অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে শিক্ষকদের পদোন্নতি
  • ১৯ আগস্ট ২০২৬