চবির বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্বে অধ্যাপক মুনতাসীর মামুন

২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫৪ PM
অধ্যাপক মুনতাসীর মামুন

অধ্যাপক মুনতাসীর মামুন © টিডিসি ফটো

ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক মুনতাসীর মামুনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫২৯তম সভায় যোগদানের তারিখ হতে দুই বছর মেয়াদে এই দায়িত্ব দেয়া হয়েছে তাকে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান।

তিনি বলেন, তাকে দুই বছরের জন্য উক্ত পদে নিয়োগ দেয়া হয়েছে। অফিসের নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে তিনি পদে যোগ দিবেন। এর আগে সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী নির্দিষ্ট শর্ত পূরণ না করায় তার পরিবর্তে অধ্যাপক মুনতাসীর মামুনকে নিয়োগ দেয়া হয়েছে।

অধ্যাপক মুনতাসীর মামুনের জন্ম ১৯৫১ সালের ২৪ মে ঢাকার ইসলামপুরে। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গুলবাহার গ্রামে। তার বাবার নাম মেজবাহ উদ্দিন খান এবং মায়ের নাম জাহানারা খান। পিতামাতার তিন পুত্রের মধ্যে তিনি জ্যেষ্ঠ।

অধ্যাপক মুনতাসীর মামুন ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন ১৯৯১ সালে। পরে, ২০১৬ সালের ৩০ জুন বিশ্ববিদ্যালয় থেকে অবসরকালীন ছুটিতে যান তিনি। এরপর ১৬ আগস্ট ২০১৭ তারিখে এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।

এ পর্যন্ত মুনতাসীর মামুনের প্রকাশিত গ্রন্থ সংখ্যা প্রায় ২২০টি। সাহিত্যের প্রায় সব ক্ষেত্রেই তার বিচরণ থাকলেও ইতিহাস তার প্রধান কর্মক্ষেত্র। বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কারও।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে গবেষণা ও তার স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে এ পদটি সৃষ্টি করা হয়েছে।

৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালুর উদ্যোগ ইউ…
  • ১৯ আগস্ট ২০২৬
তদন্তে সহকর্মী শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত, রেহাই মি…
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এইচএসসি ফলপ্রার্থী, খোঁজ ন…
  • ১৯ আগস্ট ২০২৬
সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কৃষকদল নেতা বহিস…
  • ১৯ আগস্ট ২০২৬
পানি-খাবার থেকে শরীরে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁকি কমাতে যা করবেন
  • ১৯ আগস্ট ২০২৬
চাকরির বয়স নয়, অ্যাসেসমেন্টের মাধ্যমে হবে শিক্ষকদের পদোন্নতি
  • ১৯ আগস্ট ২০২৬