নীলক্ষেতে জড়ো হচ্ছেন সাত কলেজ শিক্ষার্থীরা

২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১১ AM
নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন

নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা জড়ো হচ্ছেন © টিডিসি ফটো

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড়ে জড়ো হতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতা ও ঢাকা কলেজের ছাত্র এ কে এম আবু বকর বলেন, করোনা মহামারির মধ্যে হঠাৎ করে কেন পরীক্ষা শুরু করলো? কি কারণে এতোগুলো শিক্ষার্থীদের ঢাকায় আনলো? এখন আবার কেন মাঝপথে পরীক্ষা বন্ধ করে দিলো? শিক্ষার্থীদের এই আর্থিক ক্ষতি কে পূরণ করবে?

আবু বকর বলেন, যেখানে করোনার প্রভাবে শিক্ষার্থীদের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ধরনের হটকরি সিদ্ধান্তের বিরুদ্ধে সাত কলেজের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে। সাত কলেজের চলমান পরীক্ষা সমূহ চলতি রুটিনে নিয়ে নেওয়ার দাবিতে গতকালও আমরা বিক্ষোভ করেছি। আজকে সকাল থেকে সে ধারাবাহিক কর্মসূচি শুরু হবে।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে অধিভুক্ত কলেজগুলোর সব পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এদিন সন্ধ্যায় শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

নীলক্ষেত মোড় অবরোধ কর্মসূচিতে আসা শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে তারা নীলক্ষেত মোড়ে দাঁড়িয়েছেন। দেশের সব মার্কেট অন্যান্য প্রতিষ্ঠান খোলা থাকলেও শুধু মাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে তাঁদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিতে ঠেলে দিচ্ছে।

শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়, জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে শিক্ষার্থী…
  • ১৯ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে …
  • ১৯ আগস্ট ২০২৬
আওয়ামী আমলের দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র প্রকাশের নির্দেশ উপ…
  • ১৯ আগস্ট ২০২৬
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরাল বিজিবি
  • ১৯ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে শপআপ, আবেদন ২৪ আগস্ট পর্যন্ত
  • ১৯ আগস্ট ২০২৬