আন্দোলনের মধ্যেই জাবির দুই হলে নতুন প্রভোস্ট

২৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৬ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল কবির হিমেলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ও প্রাণিবিদ্যা বিভাগের তাহমিনা আফরোজকে বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ ও হোসনে আরার মেয়াদ শেষ হওয়ায় তাদের প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়, জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে শিক্ষার্থী…
  • ১৯ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে …
  • ১৯ আগস্ট ২০২৬
আওয়ামী আমলের দুর্নীতি-অনিয়মের শ্বেতপত্র প্রকাশের নির্দেশ উপ…
  • ১৯ আগস্ট ২০২৬
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলেকে ফেরাল বিজিবি
  • ১৯ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দেবে শপআপ, আবেদন ২৪ আগস্ট পর্যন্ত
  • ১৯ আগস্ট ২০২৬