ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ৮ মার্চ

১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামী ৮ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরুর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো., আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাব করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জেনারেল এডমিশন কমিটির সভায় এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

বৈঠকে উপস্থিত ডিনস কমিটির এক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি আবদেন ৮ মার্চ থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী ১ এপ্রিল পর্যন্ত টাকা জমা দিতে পারবেন। এটি ভর্তি কমিটির সভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

তিনি আরও বলেন, আগামী ২১ মে ক ইউনিটের পরীক্ষা মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ মে, গ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, ঘ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও চ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। সব পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষার বিষয়ে ডিনস কমিটি অনেকগুলো সুপারিশ করেছে। আগামী ১৮ ফেব্রুয়ারির বৈঠকে এগুলো চূড়ান্ত করা হবে। ভর্তির তারিখ সব ঠিক হয়ে গেছে। বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুই দিনে ১৯ ফ্লাইট বাতিল
  • ০৬ এপ্রিল ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তায় নিয়োজিত তারিক এবার ছাত্রদলের…
  • ০৬ এপ্রিল ২০২৬
close