জগন্নাথ হলে সরস্বতী পূজার আয়োজন এবার সীমিত আকারে

১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১১ PM

© ফাইল ফটো

আগামীকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এই উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত।

অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।

সরস্বতী পূজার আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ অংশ নিলেও করোনা পরিস্থিতির কারণে এবার শুধু জগন্নাথ হল সংক্ষিপ্তভাবে পূজার আয়োজন করবে। এবার আর অন্যান্য বারের মতো সাড়ম্বরভাবে আয়োজন হচ্ছে না সরস্বতী পূজা।

জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, করোনা পরিস্থিতির জন্য এবারে সরস্বতী পূজার অনুষ্ঠান খুবই সংক্ষিপ্তভাবে হবে। অন্যান্য বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ অংশগ্রহণ করতো। কিন্তু এবার শুধু জগন্নাথ হলে এ পূজা অনুষ্ঠিত হবে। সরস্বতী পূজা অনুষ্ঠান সকাল ৯ টা থেকে বিকেলের মধ্যেই শেষ হয়ে যাবে।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬