© সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সামনে শহীদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
১৯৬৯ সনে ১৫ ফেব্রুয়ারি, শনিবার আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দী অবস্থায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সার্জেন্ট জহুরুল হক। আজ তাঁর ৫২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময়ে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব আমানউল্লাহ আমান, হল শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক ওমর ফারুক, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ ইকরাম খান, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান, হল শাখা ছাত্রদল নেতা মো. সাঈফ উল্লাহ, শোয়াইব ইসলাম ওমি, আতিক মোর্শেদসহ অন্যান্য নেতাকর্মীরা।