প্রেমিকা বেলার জন্য ৪০ বছর ধরে ক্যাম্পাসের বারান্দায় ঢাবি শিক্ষার্থী

১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০১ PM
ছবিতে আবু তালেব সরু ও ঢাবি লোগো

ছবিতে আবু তালেব সরু ও ঢাবি লোগো © সংগৃহীত

কথায় আছে ‘অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার প্রতীক’। আর দীর্ঘ ৪০ বছর ধরে সেই শুদ্ধ ভালোবাসার প্রমাণ দিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী। বিষয়টি সিনেমার গল্প মনে হলেও এমনটিই ঘটেছে। চার দশক ধরে অপেক্ষারত ওই শিক্ষার্থীর নাম আবু তালেব সরু (৬০)।

জানা গেছে, সরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। ১৯৮২ সালে সহপাঠী বেলার সাথে প্রেমের সম্পর্ক হয় তার। কয়েক বছর প্রেমও করেছেন। তবে এক সময় পরিবারের চাপে অন্য আরেকজনের সাথে বিয়ে হয় বেলার। চাকরি না থাকায় বেকার সরুকে বিয়ে করতে রাজি হয়নি বেলা। তবে সরু বিশ্বাস করেন একদিন তার বেলা ঠিকই তাকে খুঁজতে আসবেন। সেজন্য ৪০ বছর ধরে জহুরুল হক হলের বারান্দায় থাকছেন তিনি।

এ প্রসঙ্গে জানতে চাইলে সরু গণমাধ্যমকে বলেন, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমার বেলা দেরি করে আসলেও ক্লাসে আমার সাথে বসত। আমি বিশ্বাস করি একদিন আমার বেলা আমাকে খুঁজতে আসবে।

বসন্ত এলে বেলার কথা আরও বেশি করে মনে পড়ে জানিয়ে সরু আরও বলেন, যে কোনো অনুষ্ঠান হলেই সে শাড়ি পড়ে আসত। শাড়িতে তাকে আরও অপরূপা লাগত। বসন্ত এলে ক্যাম্পাসে সব প্রেমিত যুগল শাড়ি পড়ে আসে। আমার বেলাও আমত। আমরা হাত ধরে একসঙ্গে ক্যাম্পাসের সর্বত্র ঘুরতাম।

দীর্ঘ ৪০ টি বসন্ত বেলার অপেক্ষায় কাটিয়ে দিয়েছেন সরু। বেঁচে থাকা অবধি তার অপেক্ষায় ক্যাম্পাসেই থাকবেন তিনি। তার এমন ভালোবাসায় ভালোবাসা যেন তার সত্যিকারের রূপ খুঁজে পায় বলে মনে করেন প্রেমিক যুগলেরা।

‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুই দিনে ১৯ ফ্লাইট বাতিল
  • ০৬ এপ্রিল ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তায় নিয়োজিত তারিক এবার ছাত্রদলের…
  • ০৬ এপ্রিল ২০২৬
close