ওয়েবমেট্রিক্স র‍্যাংকিং

বুয়েটকে পেছনে ফেলে দেশসেরা ঢাবি

১৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৮ AM

© টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) পেছনে ফেলে দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বিশ্বের দুই শতাধিকেরও বেশি দেশের ৩১ হাজার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সে জানুয়ারি, ২০২১ সংস্করণে এ তথ্য জানানো হয়েছে।

এরপর শীর্ষ দুই এবং তিনে রয়েছে যথাক্রমে বুয়েট এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। ২০০৪ সাল থেকে ওয়েবমেট্রিক্স নিয়মিত বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং প্রকাশ করে আসছে। প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তারা এ র‌্যাংকিং প্রকাশ করে। গত বছরের জুলাই সংস্করণে দেশের ১৬৮টি পাবলিক-প্রাইভেট কলেজ-বিশ্ববিদ্যালয়ের মধ্যে বুয়েটের অবস্থান ছিল প্রথম। এবার তালিকায় স্থান পেয়েছে দেশের ১৭৩টি কলেজ ও বিশ্ববিদ্যালয়। 

সম্প্রতি প্রকাশিত ওয়েবমেট্রিক্সের ১৮তম সংস্কারে বলা হয়, বাংলাদেশের ১৭৩টি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ঢাবির অবস্থান প্রথম। তবে ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৬৩৪তম। এছাড়া ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ের দুই হাজারের ভেতরে বাংলাদেশের ঢাবি ছাড়া বুয়েটেরও জায়গা হয়েছে। ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ে ঢাবির অবস্থান ১৭০২তম। দেশসেরার মধ্যে শীর্ষ দুইয়ে আছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: ওয়েবমেট্রিক্স র‍্যাংকিংয়ে দেশসেরা বুয়েট, দ্বিতীয় ঢাবি

শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ে রয়েছে যথাক্রমে তিন নম্বরে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২১৮১), চার নম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৩৫৭) পাঁচে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৬৬২), ছয় নম্বরে নম্বরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৬৬৪), সাত নম্বরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৭২১), আট নম্বরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৭৭৩), নয় নম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৮০৩) এবং ১০ নম্বরে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (বিশ্ব র‌্যাংকিং ৩১০১)।

এদিকে, শীর্ষ ১০০টি প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক ও প্রাইভেট কলেজ-বিশ্ববিদ্যালয় ছাড়াও ৫টি সরকারি মেডিকেল কলেজের স্থান হয়েছে। তালিকার ৫৬তম স্থানে ঢাকা মেডিকেল কলেজ, ৬৭তম স্থানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, ৭২তম স্থানে চট্টগ্রাম মেডিকেল কলেজ, ৮২ ও ৮৩তম স্থানে যথাক্রমে ময়মনসিংহ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ রয়েছে। তাছাড়া তালিকায় স্থান হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কবি নজরুল সরকারি কলেজেরও। প্রতিষ্ঠানটি ১৭৩তম স্থানে রয়েছে।

ওয়েবমেট্রিক্সে জানুয়ারি, ২০২১ সংস্করণে সংস্করণে বিশ্বসেরা তালিকার শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটন, র‌্যাংকিংয়ের দ্বিতীয় যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়, তৃতীয় জন হপকিন্স বিশ্ববিদ্যালয়। চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে ইয়েল ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান দিয়েগো। তালিকার শীর্ষ দশের মধ্যে ৯টিই যুক্তরাষ্ট্রের। তালিকায় ৬ষ্ঠ স্থানে রয়েছে কানাডার টরেন্টো ইউনিভার্সিটি।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং তৈরিতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের কন্টেন্ট ছাড়াও তাদের গবেষক এবং তাদের প্রবন্ধ বিবেচনায় নিয়ে এটি তৈরি করে ওয়েবমেট্রিক্স। সেক্ষেত্রে ওয়েবসাইটের কন্টেন্ট ৫০ শতাংশ, টপ সাইটেড গবেষকদের ১০ শতাংশ এবং টপ সাইটেড প্রবন্ধ ৪০ শতাংশ বিবেচনায় নিয়ে র‍্যাংকিং তৈরি করে মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানটি। সেক্ষেত্রে ২০১৫ সাল থেকে ২০২৯ সালের প্রবন্ধগুলো বিবেচনা করা হয়েছে। জানুয়ারি মাসের ১ থেকে ২০ তারিখে মধ্যে এসব তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে ওয়েবমেট্রিক্স।

ডাক্তাররা অতীতে রাজনীতির শিকার হয়েছে, আমাদের হাতে যেন না হয়
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফেনী সীমান্তে বিজিবির অভিযান, মাদক-শাড়ি-লেহেঙ্গা জব্দ
  • ১৪ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুরে এসআরবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950