ভালোবাসা দিবসে কঠোর রাবি প্রশাসন

১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২২ PM

© ফাইল ফটো

আগামীকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান, জনসমাগম নিষিদ্ধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। সেই সঙ্গে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক লুৎফর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন।

অধ্যাপক লুৎফর রহমান বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে ক্যাম্পাসে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিন সব প্রকার অনুষ্ঠান ও জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। টি-স্টল, ফুল, পিঠাসহ কোন ধরনের দোকান নিয়ে বসা যাবে না। নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। কোনো ধরনের আতশ ও ফটকাবাজী করা যাবে না।

তিনি বলেন, এদিন বহিরাগতদেরও ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হবে না। শিক্ষার্থীরা চাইলে আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে, তবে সন্ধ্যা ৬টার মধ্যে সবাইকে ক্যাম্পাস ত্যাগ করতে হবে।

এদিন ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশ আইডি কার্ড চেক করবে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে যাদের আইডি কার্ড নেই, সেক্ষেত্রে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের যে কোনো ডকুমেন্ট দেখিয়ে প্রবেশ করতে পারবে বলে জানান অধ্যাপক লুৎফর রহমান।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬