পরীক্ষায় অসদুপায় অবলম্বন

শাস্তি পাচ্ছেন ঢাবির ১৫০ শিক্ষক-শিক্ষার্থী

১১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো © ফাইল ফটো

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ ও অনুষদের ১৫০ জন শিক্ষক-শিক্ষার্থীর শাস্তির সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি। এদের মধ্যে ৩ জন শিক্ষক ও ১৪৭ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী। তিনি বলেন, বিভিন্ন সময় পরীক্ষায় অসদুপায় এবং তাতে সহযোগিতা করার জন্য ১৫০ জন শিক্ষক-শিক্ষার্থীকে শাস্তির জন্য সুপারিশ করা হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে।

এলজিইডির ৬ শতাধিক প্রকৌশলীকে ক্যাডার করার উদ্যোগ, প্রধানমন্…
  • ২০ অক্টোবর ২০২৬
আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার
  • ২০ অক্টোবর ২০২৬
কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫
  • ২০ অক্টোবর ২০২৬
‘পশু চিকিৎসক’-স্বাস্থ্য সহকারী-ধাত্রী দিয়ে প্রসব, নবজাতকের …
  • ২০ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় গুরুতর আহত রাবি শিক্ষার্থী, আইসিইউতে ভর্তি
  • ২০ অক্টোবর ২০২৬
নাটোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪
  • ২০ অক্টোবর ২০২৬