টিএসসির নতুন নকশা প্রকাশ, মার্চে অনুমোদন

০৭ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩৪ PM
টিএসসির প্রকাশিত নতুন নকশা ও ঢাবি লোগো

টিএসসির প্রকাশিত নতুন নকশা ও ঢাবি লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার পুরনো স্থাপনাগুলো অক্ষত রেখে নতুন নকশা প্রকাশ করা হয়েছে। যদিও এই নকশা এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। তবে মার্চের প্রথম সপ্তাহে এই নকশা চূড়ান্ত অনুমোদন পেতে পারে বলে জানা গেছে।

নতুন নকশা অনুযায়ী টিএসসির পরিত্যক্ত সুইমিং পুল ভেঙে সেখানে ১০তলা বিশিষ্ট একটি কমপ্লেক্স করার পরিকল্পনা করা হয়েছে। আর অডিটোরিয়াম কিছুটা বড় করার পরিকল্পনা করা হয়েছে। তবে নতুন নকশায় টিএসসির মাঠ পূর্বের মতোই রাখা হয়েছে।

জানা গেছে, শিক্ষার্থী ও বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে টিএসসির পুরনো স্ট্রাকচার ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত থেকে সরে আসে ঢাবি প্রশাসন। টিএসসির নতুন স্ট্রাকচার অনু্যায়ী পুরনো স্থাপনাগুলো অক্ষত থাকবে। বর্তমানে টিএসসির পরিত্যক্ত সুইমিং পুলের স্থানে নতুন স্থাপনাগুলো তৈরি করা হবে। সেখানেই নান্দনিক আর্কিটেকচারাল ভিউকে প্রাধান্য দিয়ে ১০তলা বিল্ডিং করা হবে। চলতি মাসের মধ্যেই গণপূর্ত বিভাগ থেকে এই নকশার চূড়ান্ত অনুমোদন পেলে নির্মাণ কাজ শুরু করা হতে পারে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রবিবার (৭ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সম্প্রতি গণপূর্ত ভবনের কর্মকর্তাদের সঙ্গে আমাদের একটি বৈঠক হয়েছে। সেখানে তারা যে নকশা দিয়েছিল সেটি আমরা কিছু সংস্কার করতে বলেছিলাম। নতুন নকশায় যেন শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রতিফলন থাকে সেদিকে নজর দিতে বলেছিলাম। আশা করছি মার্চের প্রথম সপ্তাহের মধ্যে টিএসসির নতুন নকশার চূড়ান্ত অনুমোদন দেয়া হবে। এরপর টিএসসির সংস্কার শুরু হবে।

এর আগে গত রবিবার (৩১ জানুয়ারি) ঢাবির সিনেট ভবনের সভাকক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের একটি দলের বৈঠক হয়। বৈঠকে টিএসসির নতুন খসড়া নকশাটি উপস্থাপন করা হয়। সেটি পছন্দও করে কর্তৃপক্ষ।

ওই সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদারসহ স্থাপত্যবিষয়ক কর্মকর্তারা অংশ নেন। অপরদিকে, গণপূর্তের অতিরিক্ত প্রকৌশলীসহ একটি টিম অংশ নেন।

সৌরবিদ্যুতের যন্ত্রাংশ চুরিতে ৩ বছরের জেল, ক্ষতি করলে ৫ বছর
  • ২০ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভাইরাল ফটোকার্ড, জামায়াত বলছে …
  • ২০ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ২০ অক্টোবর ২০২৬
শেষরাতে চবিতে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ২০ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম
  • ২০ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে জামাতাকে কুপিয়ে হত্যা, শ্বশুর গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬