কাল করোনার টিকা নেবেন ঢাবি উপাচার্য

০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৫:২৫ PM
 অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © ফাইল ফটো

আগামীকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) করোনা ভাইরাসের টিকা নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ দিন যে কোনো সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নেবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাবি উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাধারণ মানুষকে করোনা ভাইরাসের ভ্যাক্সিন নেয়ার উৎসাহ যোগাতে আমি টিকা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। টিকা নিতে কয়েকদিন আগেই রেজিস্ট্রেশন করেছি।

সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, যেহেতু এটি গবেষণা করে তৈরি করা হয়েছে। তাই করোনা টিকার উপর শতভাগ আস্থা রাখা উচিত। টিকা নিলেও আমাদের মাস্ক পড়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। যতদিন পর্যন্ত করোনা পৃথিবী থেকে পুরোপুরি নির্মূল না হবে ততদিন আমাদের এটি মানতে হবে।

সৌরবিদ্যুতের যন্ত্রাংশ চুরিতে ৩ বছরের জেল, ক্ষতি করলে ৫ বছর
  • ২০ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভাইরাল ফটোকার্ড, জামায়াত বলছে …
  • ২০ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ২০ অক্টোবর ২০২৬
শেষরাতে চবিতে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ২০ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম
  • ২০ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে জামাতাকে কুপিয়ে হত্যা, শ্বশুর গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬