চবি খুললেই নতুন ট্রেন পাচ্ছেন শিক্ষার্থীরা

০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৫ PM

© ফাইল ফটো

করোনার কারণে বন্ধ থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস খুললেই নতুন ডেমু ট্রেন পাচ্ছেন শিক্ষার্থীরা। যা শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করবে। নতুন ডেমু ট্রেনের পাশাপাশি পূর্বের দুইটি ডেমু ট্রেনও যথাসময়ে চলবে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) এ এম সালাউদ্দীন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খুললে চট্টগ্রাম-চবি রুটে একটি নতুন ডেমু ট্রেন চলাচল করবে। চট্টগ্রাম থেকে প্রতিদিন বিকেল ৪টা ৪৫ মিনিটে ছেড়ে যাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে পৌঁছাবে বিকেল ৫টা ৪৫ মিনিটে। অন্যদিকে চবি ক্যাম্পাস থেকে চট্টগ্রামের দিকে রওনা দিবে সন্ধ্যা ৬টায়। যা চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে সন্ধ্যা ৭টায়। তবে শুক্রবার ট্রেনটি চলাচল করবে না।

জানা যায়, ২০১৯ সালের জুলাই মাসে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে চড়ে ক্যাম্পাসে আসেন। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রেলওয়ের উর্ধতন কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন রেলমন্ত্রী। এতে তিনি ঘোষণা দেন এসি, ওয়াই-ফাইসহ ১৫-১৬ বগি বিশিষ্ট একটি নতুন ট্রেন দিবেন চবি শিক্ষার্থীদের।

এসময় মন্ত্রী চবি রুটের রেললাইনের দুরবস্থার সমালোচনা করেন এবং দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের নির্দেশ দেন। পরবর্তীতে গতবছর রেললাইন সংস্কার, প্লাটর্ফম নির্মান, স্লিপার পরিবর্তনসহ সংস্কার করা হয়। রেলওয়ে সূত্রে আরও জানা যায়, রেললাইনের সংস্কার কাজ শেষ হলে এ রুটে ট্রেন চলবে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। যা পূর্বে চলতো ১৫-২০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬