আত্মহত্যার মিছিলে যোগ দিলেন ঢাবির আরেক শিক্ষার্থী

২৬ ডিসেম্বর ২০২০, ০৩:৩৯ PM
রুমানা ইয়াসমিন

রুমানা ইয়াসমিন © ফাইল ফটো

পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুমানা ইয়াসমিন। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টারের নিজ কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

রুমানা ঢাবির পুষ্টিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। এছাড়া ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে আনসার বাহিনীর সহকারী পরিচালক হিসেবে ট্রেনিংরত ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ায়।

জানা গেছে, রুমানা ৩৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে আনসার বাহিনীর সহকারী পরিচালক হিসেবে চাকরিতে যোগদান করেন। গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) গাজীপুরে ট্রেনিং শেষে আজিমপুর স্টাফ কোয়ার্টারের বাসায় ফেরেন রুমানা। ওই বাসায় রুমানা ও তার ছোট বোন এক সঙ্গে থাকতেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিয়ের দাওয়াতে বাসার বাইরে থাকা ছোটবোন রুমানাকে কল দিলে কোন সাড়া পাননি। পরে প্রতিবেশীকে ফোন দেয়া হলে তারা জানায়, ঘরের ভেতর রুমানার কোন সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না। পরে আরেক প্রতিবেশী এসে ঘরের দরজায় ধাক্কা দিয়ে দেখেন রুমানার দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। অচেতন অবস্থায় রুমানাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রুমানার খালু জানায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রুমানার বিয়ে নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য হয়। এ কারণে তিনি হতাশাগ্রস্ত ছিলেন।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এদিকে ঢাবির সাবেক  এই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন নাকি এটি হত্যাকাণ্ড সেটি তদন্ত করে দেখবে পুলিশ।

বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৬ এপ্রিল ২০২৬
দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কা…
  • ০৬ এপ্রিল ২০২৬
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
২০২০ সালের পর হাম রোধে কোনো ক্যাম্পেইন হয়নি
  • ০৬ এপ্রিল ২০২৬
close