তােরে খামু, তাের মামলাও খামু— রাবি অধ্যাপককে হুমকি

২৪ ডিসেম্বর ২০২০, ০৮:০১ PM
রাবি অধ্যাপক আলী আসগর

রাবি অধ্যাপক আলী আসগর © ফাইল ফটো

বেনামী পত্রে চিঠি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক অধ্যাপককে জীবননাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তিনি বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-১২০০।

হুমকি পাওয়া ওই অধ্যাপকের নাম ড. মু. আলী আসগর। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক।

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার দায়িত্বরত অফিসার ফজলুর রহমান। রাতে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজ সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মু. আলী আসগর বেনামী চিঠিতে জীবননাশের হুমকি পেয়ে নিজের নিরাপত্তার জন্য থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখা হবে।

জিডিতে ড. মু. আলী আসগর উল্লেখ করেছেন, আজ সকাল ৯টার সময় আমার সাগরপাড়া নিজ বাসভবনের লেটার বক্সে জীবননাশের হুমকি দিয়ে একটি বেনামী পত্র পাই। এতে লেখা আছে, ‘যতই মামলা করিস তার কোন লাত হবে না। এটা মনে রাখিস তাের লােকরে চাকরী হবে না আসগর। তাের খবর করে দিব। সাবধান থাকিস তােরে ঘিরে আছি আমরা। চুপ থাক না হলে বাচবি না। তােরে খামু তাের মামলাও খামু’।

এ বিষয়ে ড. মু. আলী আসগর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, চিঠিটি পেয়ে নিজের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আজ আমি বোয়ালিয়া থানায় (রাজশাহী মেট্রোপলিটন পুলিশ) একটি জিডি করেছি।

এর আগে গত ৬ ডিসেম্বরও বেনামী একটি পত্রে চিঠি দিয়ে তাকে জীবননাশের হুমকি দেয়া হয়েছিল। ওই ঘটনায় নিরাপত্তা চেয়ে মতিহার থানায় একটি জিডি করেছিলেন ড. মু. আলী আসগর। জিডি নং-২৩৯।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব পাবলিক হেলথে ভর্তি, আবেদন চ…
  • ২০ আগস্ট ২০২৬
ভূমি সংস্কার বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে?
  • ২০ আগস্ট ২০২৬
মির্জা ফখরুলের প্রতি এমপি মানসুরার বিদায়ী নোট
  • ২০ আগস্ট ২০২৬
ছুটি ছাড়াই ৬ মাস কর্মস্থলে নেই জাবিপ্রবি কর্মচারী, চূড়ান্ত …
  • ২০ আগস্ট ২০২৬
পে স্কেলের গেজেট জারি হতে পারে সেপ্টেম্বরের মাঝামাঝি, বলছে …
  • ২০ আগস্ট ২০২৬