না ফেরার দেশে জাবি ছাত্র মেহেদী

২৪ ডিসেম্বর ২০২০, ০৬:১৫ PM
মেহেদী হাসান

মেহেদী হাসান © সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র মেহেদী হাসান মৃত্যু হয়েছে। বুধবার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার দড়ি বাউশিয়া এলাকা দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেদী হাসানের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ২০১৫ সালে এসএসসি এবং ২০১৭ সালে এইচএসসি পাস করেন।

সার্জেন্ট শিবুনাথ সরকার জানান জানান, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার দড়ি বাউশিয়া এলাকা দিয়ে যাওয়ার সময় মেহেদীদের বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার দেখতে পায়।

তিনি জানান, মাইক্রোবাসটি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে গিয়েছিল। ওই মাইক্রোবাসের যাত্রী মেহেদীর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই তার মৃত্যু ঘটে। মাইক্রোবাসের অপর আরোহীদের স্থানীয় ভবের চর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে মেহেদীর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা মেহেদীর আত্মার মাগফিরাত কামনা করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬
এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬