ঢাবিতে হল খুলে পরীক্ষা নেওয়ার দাবিতে ভিসিকে স্মারকলিপি

২৪ ডিসেম্বর ২০২০, ০৩:৩৫ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হল খুলে দিয়ে অনার্স-মাস্টার্স পরীক্ষা নেওয়াসহ চার দফা দাবি সংবলিত স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে তারা একটি মিছিল নিয়ে ভিসি কার্যালয় গিয়ে এই স্মারকলিপি দেন।

এর আগে বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন তারা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, আমাদের চার দফা দাবি নিয়ে একটি প্রতিনিধি দল উপাচার্যকে স্মারকলিপি দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী গ্রামে থাকেন, তাদের হল ছাড়া অন্য কোথাও থাকার সামর্থ্য নেই। তাই হল খুলে পরীক্ষা নেওয়ার দাবিতে এই স্মারকলিপি দেওয়া হয়েছে।

প্রগতিশীল ছাত্রজোটের চার দফা দাবি:

১. আবাসিক হলগুলো খুলে দিয়ে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করে পরীক্ষা নিতে হবে।

২. ছাত্রলীগের দখলদারিত্ব মুক্ত করে, প্রশাসনিক ব্যবস্থাপনায় অবিলম্বে হল খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

৩. অতিরিক্ত হারে সেশন ফি, অন্যান্য ফি এবং জরিমানা নেওয়া বন্ধ করতে হবে। বেতন ফি মওকুফ করতে হবে।

৪. পরিবেশ পরিষদের সভা আহ্বান করে বিশ্ববিদ্যালয় খোলার রোডম্যাপ ঘোষণা করতে হবে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জন্য গত মার্চ মাস থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে অনলাইনে ক্লাস কার্যক্রম চললেও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এতে শিক্ষার্থীরা সেশন জটে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদন শুরু হয়েছে। কিন্তু অনার্স শেষ না করতে পারায় আবেদন করতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী।

পে কমিশনের সুপারিশ ২০ হাজার টাকা কাটছাট করে ১৬ হাজার ৫০০ কর…
  • ২০ আগস্ট ২০২৬
‘ফ্যাসিবাদী সাংবিধানিক ব্যবস্থার ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নি…
  • ২০ আগস্ট ২০২৬
ড. ইউনূস-আসিফ নজরুল-নাহিদ-পিনাকী-ইলিয়াসসহ ২৭ জনের বিরুদ্ধে …
  • ২০ আগস্ট ২০২৬
সৌদির কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
  • ২০ আগস্ট ২০২৬
মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়রদের কথা কাটাকাটির জেরে সংঘর্ষ, আ…
  • ২০ আগস্ট ২০২৬
কলকাতায় চলে যাওয়া সাংবাদিক দেবাশীষের মেয়ের দায়িত্ব নিলেন আম…
  • ২০ আগস্ট ২০২৬