কনকনে শীতেও ছাত্র অধিকার পরিষদের আন্দোলন অব্যাহত

২৩ ডিসেম্বর ২০২০, ১০:২৪ PM

© সংগৃহিত

আবাসিক হলসমূহ খুলে পরীক্ষা এবং পরীক্ষার আগে পর্যাপ্ত মেকাপ ক্লাস, যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার দাবিতে কনকনে শীতেও খোলা আকাশের নিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ক্যাম্পাসের টিএসসিস্থ সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যর পাদদেশে এ কর্মসূচি শুরু করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে, রাত বাড়ার সাথে সাথে শীতও বাড়ছে। তবু থেমে থাকেনি আন্দোলন। রাতে অবস্থান কর্মসূচি নিশ্চিত করার জন্যে তাঁবু টাঙাতে দেখা যায়।

অবস্থান কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা জানান, হল না খুলে পরীক্ষা নেওয়া মানে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। বিশেষ করে নারী শিক্ষার্থীদের রীতিমতো বিপর্যয়। শিক্ষার্থীরা নানাভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও প্রশাসনের নীরব ভূমিকা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা, অনিশ্চয়তা আর ক্ষোভ সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, আমরা ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এই অবস্থান কর্মসূচি থেকে প্রশাসনকে আহবান করছি, জেনে-বুঝে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে না ফেলে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে দিন। হল না খোলা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।

বিন ইয়ামিন মোল্লা ছাড়াও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তারিক হোসেন তারিক, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল মিয়া, সদস্য মোহাম্মদ সানাউল্লাহ, মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ রাসেল ও শাহ জাহান তানিম (ইংরেজি বিভাগ, ২য় বর্ষ)।

ড. ইউনূস-আসিফ নজরুল-নাহিদ-পিনাকী-ইলিয়াসসহ ২৭ জনের বিরুদ্ধে …
  • ২০ আগস্ট ২০২৬
সৌদির কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
  • ২০ আগস্ট ২০২৬
মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়রদের কথা কাটাকাটির জেরে সংঘর্ষ, আ…
  • ২০ আগস্ট ২০২৬
কলকাতায় চলে যাওয়া সাংবাদিক দেবাশীষের মেয়ের দায়িত্ব নিলেন আম…
  • ২০ আগস্ট ২০২৬
‘ওয়ান সেলুন’ ও ‘হট স্টোন স্পা’ থেকে একে একে ধরা হলো ৫৩ নারী…
  • ২০ আগস্ট ২০২৬
টাইম স্কেল বাতিল নয়, আগের তিনটি টাইম স্কেল পুনর্বহালের দাবি
  • ২০ আগস্ট ২০২৬