হল খোলার দাবিতে ঢাবি ভিসি বাসভবনের সামনে অবস্থানের ডাক

২৩ ডিসেম্বর ২০২০, ১০:১৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো খুলে দিয়ে অনার্স শেষবর্ষ ও মাস্টার্সের পরীক্ষা নেওয়ার দাবিতে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের একদল সাধারণ শিক্ষার্থী।

আগামীকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা তিনটার পর এ অবস্থান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

কর্মসূচির ডাক দেয়া ঢাবির ইংরেজি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শাকিল রেজা আজ বুধবার (২৩ ডিসেম্বর) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, লকডাউনের সময় যখন অনলাইনে ক্লাস শুরু হয় তখন শিক্ষকরা আমাদের বলেছিলো ‘আমরা শুধু যোগাযোগ রক্ষা, খোঁজ-খবর নেওয়ার জন্য অনলাইন ক্লাস শুরু করেছি’। কিন্তু ক্লাসে কতজন অংশগ্রহণ করতে পেরেছে? এরই মাঝে হঠাৎ করে পরীক্ষার ঘোষণা! অনার্স শেষবর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের যাদের চাকরির দায়বদ্ধতা আছে, পারিবারিক দায়বদ্ধতা আছে তাদের জন্য খুবই আনন্দের সংবাদ। আমরা এরকম সিদ্ধান্ত কে সাধুবাদ জানায়।

‘তবে প্রশাসন আবাসিক হলগুলো না খুলে পরীক্ষা নেয়ার সিদ্ধান্তটি খুবই অন্যায় ও অযৌক্তিক। তাই আমরা আগামীকাল হল খুলে, মেকাপ ক্লাস দিয়ে পরীক্ষা নেওয়ার দাবিতে উপাচার্য বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, আমাদের দাবি আদায় না হলে আমরা আল্টিমেটাম দিয়ে হলে ওঠার কর্মসূচি হাতে নেব।

ড. ইউনূস-আসিফ নজরুল-নাহিদ-পিনাকী-ইলিয়াসসহ ২৭ জনের বিরুদ্ধে …
  • ২০ আগস্ট ২০২৬
সৌদির কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
  • ২০ আগস্ট ২০২৬
মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়রদের কথা কাটাকাটির জেরে সংঘর্ষ, আ…
  • ২০ আগস্ট ২০২৬
কলকাতায় চলে যাওয়া সাংবাদিক দেবাশীষের মেয়ের দায়িত্ব নিলেন আম…
  • ২০ আগস্ট ২০২৬
‘ওয়ান সেলুন’ ও ‘হট স্টোন স্পা’ থেকে একে একে ধরা হলো ৫৩ নারী…
  • ২০ আগস্ট ২০২৬
টাইম স্কেল বাতিল নয়, আগের তিনটি টাইম স্কেল পুনর্বহালের দাবি
  • ২০ আগস্ট ২০২৬