কাল ঢাবিতে ‘ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ’ ম্যুরাল উদ্বোধন

১৫ ডিসেম্বর ২০২০, ০৩:৪৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামীকাল বুধবার (১৬ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল আত্মোৎসর্গকারীর স্মরণে নবনির্মিত ম্যুরাল ‘ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ’ উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ বছর করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে এসব কর্মসূচি পালিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টা ১৫ মিনিটে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল ৭টা ০৫মিনিটে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের উদ্দেশে যাত্রা।

এছাড়া, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল মসজিদ ও উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া/প্রার্থনা করা হবে।

নতুন টুর্নামেন্টের উদ্যোগ বিসিবির, সূচি ঘোষণা
  • ২০ আগস্ট ২০২৬
মুখ চেপে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্ত…
  • ২০ আগস্ট ২০২৬
মনপুরায় জেলের জালে ২ কেজির ইলিশ, ৯ হাজারে বিক্রি
  • ২০ আগস্ট ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বহিরাগতদের বিরুদ্ধে ঢাবির নারী শিক্ষার্থী হেনস্তা…
  • ২০ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ছক জানালেন সিমন্স
  • ২০ আগস্ট ২০২৬