নীতিমালা পরিবর্তন, রাবির প্রোভিসিসহ দুই শিক্ষকের কাছে কৈফিয়ত তলব

১৫ ডিসেম্বর ২০২০, ১২:২৪ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

শিক্ষক নিয়োগ নীতিমালা ২০১৫ এর শর্ত শিথিল করে পরিবর্তিত নিয়মে শিক্ষক নিয়োগ দেয়া এবং নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ততার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রোভিসি) সহ দুইজনের কাছে কৈফিয়ত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য তাদের সাত কার্য দিবস বেধে দেয়া হয়েছে।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলীমা আফরোজ স্বাক্ষরিত পৃথক পত্রে এই কৈফিয়ত চাওয়া হয়।

উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ছাড়া অন্য এক শিক্ষক হলেন ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক গাজী তৌহিদুর রহমান।

পৃথক বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা ২০১৫ এর শিক্ষাগত যোগ্যতা শিথিল করে ২০১৭ এর পরিবর্তিত নীতিমালা অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়ােগ দেয়া হয়েছে। এই নীতিমালা পরিবর্তন এবং শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার সাথে সম্পৃক্ততা আছে বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউচিসি) গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে।

পত্রে বলা হয়, এই নিয়ােগের কারণে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং শিক্ষা ও গবেষণার মান নিম্নগামী করার ব্যবস্থা করা হয়েছে।

পত্রে জবাব দিতে সময় বেধে দিয়ে বলা হয়, শিক্ষক নিয়ােগ প্রক্রিয়ার সাথে জড়িত থাকার কারণে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে পত্র পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে কৈফিয়ত দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলাে।

এর আগে নিজের মেয়ে ও তার জামাইকে নিয়োগ দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নীতিমালা শিথিল করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। সেই নীতিমালা অনুযায়ী ’৭৩ এর অধ্যাদেশে চলিত বিশ্ববিদ্যালয় তথা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে কম যোগ্যতার বৈধতা দেয় রাবি।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিবেদনে (ইউজিসি) উপাচার্য আব্দুস সোবহানের দুর্নীতির এমন চিত্র ফুটে ওঠে।

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় এসএসসি পরীক্ষার্থীর
  • ১৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাত এখন একটি ডিজাস্টার, হাসপাতাল না বলে বাজার বলা …
  • ১৮ এপ্রিল ২০২৬
নিম্নমানের কয়লা আমদানি নিয়ে তোলপাড়, পদত্যাগ করলেন শ্রীলঙ্কা…
  • ১৮ এপ্রিল ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে দলবদল করলেন ৭৯ ক্রিকেটার, কে কোন দলে?
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার কন্ট্রোল রুম চালু, যোগাযোগের নম্বর দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬