রাবি রেজিস্ট্রারকে অব্যাহতি দিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা

১৪ ডিসেম্বর ২০২০, ১০:৪০ PM
রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর আব্দুল বারী

রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর আব্দুল বারী © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর আব্দুল বারীকে তার পদ থেকে অব্যাহতি দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার (১৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলীমা আফরোজ স্বাক্ষরিত এক পত্রে এই নির্দেশনা দেয়া হয়।

পত্রে বলা হয়, “(রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর আব্দুল বারী এর অসদাচরণ প্রসঙ্গ) উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালা ২০১৫ এর শিক্ষাগত যােগ্যতা শিথিল করে ২০১৭ এর পরিবর্তিত নীতিমালা অনুযায়ী উত্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়ােগ দেয়া হয়েছে। উক্ত নীতিমালা পরিবর্তন এবং শিক্ষক নিয়ােগের প্রক্রিয়ায় অনিয়মের অভিযােগের বিষয়ে তদন্ত করার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক তদন্ত কমিটি গঠন করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর আব্দুল বারী তদন্ত কমিটিকে বিভিন্ন পর্যায়ে অসহযােগিতা করেছেন, যা অসদাচরণের সামিল। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তাঁকে রেজিস্ট্রারের পদ থেকে অব্যাহতি প্রদানের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলো।”

তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক
  • ২১ অক্টোবর ২০২৬
ব্যাংকনোটে কলমের আঁচড়ে বাংলাদেশকে বুনছেন ঢাবির মুহাম্মাদ সাদ
  • ২১ অক্টোবর ২০২৬
রানার গ্রুপে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬
র‍্যাঙ্কিংয়ে বড় লাফ তাসকিনের, শীর্ষ দশের কাছে শরিফুলও
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে ভেসে যাওয়া স্ত্রীর খোঁজে ১৪ বছর ধরে ডুব দিয়ে যাচ্ছেন …
  • ২১ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬