ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের কেন্দ্রবিন্দু: উপাচার্য

১৪ ডিসেম্বর ২০২০, ১০:৪১ PM
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ১৬ ডিসেম্বর বিজয়ের আগে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের চিহ্নিত করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আজ সোমবার প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা জানান।

উপাচার্য বলেন, ১৪ ডিসেম্বর দেশের বুদ্ধিজীবীদের হত্যায় পাকিস্তানী হানাদার বাহিনীকে যারা সহযোগিতা করেছিল, সেই উগ্র সাম্প্রদায়িক শক্তিই আজ ভাস্কর্য ও সৃজনশীলতার বিরুদ্ধে কথা বলছে। এদের চরিত্র এবং উদ্দেশ্য এক ও অভিন্ন। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, পৃথিবীর ইতিহাসে সকল মহৎ অর্জনের আগে কিছু কলঙ্কজনক অধ্যায়ের নজির পাওয়া যায়। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগে ২৫ মার্চ কালরাতে এদেশে গণহত্যা চালানো হয়। এই গণহত্যার কেন্দ্রবিন্দুও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম প্রমুখ।

এর আগে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে কালো পতাকা উত্তোলন, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণস্থ কবরস্থান, জগন্নাথ হল প্রাঙ্গণস্থ স্মৃতিসৌধ, বিভিন্ন আবাসিক এলাকার স্মৃতিসৌধ এবং মিরপুর ও রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্তপস্তবক অর্পণ করা হয়।

এছাড়া, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন হল মসজিদ ও উপাসনালয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।

নতুন টুর্নামেন্টের উদ্যোগ বিসিবির, সূচি ঘোষণা
  • ২০ আগস্ট ২০২৬
মুখ চেপে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্ত…
  • ২০ আগস্ট ২০২৬
মনপুরায় জেলের জালে ২ কেজির ইলিশ, ৯ হাজারে বিক্রি
  • ২০ আগস্ট ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বহিরাগতদের বিরুদ্ধে ঢাবির নারী শিক্ষার্থী হেনস্তা…
  • ২০ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ছক জানালেন সিমন্স
  • ২০ আগস্ট ২০২৬