রাবিতে সকল পর্যায়ের নিয়োগ প্রক্রিয়া স্থগিত

১৪ ডিসেম্বর ২০২০, ০৩:১৩ PM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সকল পর্যায়ের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলীমা আফরোজ স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেয়া হয়। 

ওই চিঠিতে বলা হয়, (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম স্থগিতকরণ) উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রশাসনিক কারনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার অনিয়ম ও দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পরে গত ২২ অক্টোবর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে ৭৩৬ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ইউজিসির তদন্ত কমিটি।

এ কমিটি তাদের বিরুদ্ধে সংঘটিত ২৫ ধরনের অনিয়ম-দুর্নীতি চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। প্রতিবেদনের অনুলিপি প্রধানমন্ত্রীর দফতর ও দুর্নীতি দমন কমিশনেও পাঠানো হয়েছে বলে সে সময় জানিয়েছিলেন ইউজিসির সদস্য ও তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. দিল আফরোজ বেগম।

এরপর গত ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজের একাংশ ‘দুর্নীতিবিরোধী শিক্ষকবৃন্দ’ ব্যানারে সংবাদ সম্মেলন করে বর্তমান প্রশাসনের দুর্নীতি নিয়ে ইউজিসির তদন্ত প্রতিবেদনের বিষয়ে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত রাবিতে সব ধরনের নিয়োগ বন্ধ রাখার আহবান জানায়।

চার মন্ত্রণালয়ে শনিবারের মধ্যে রদবদলের গুঞ্জন, আলোচনায় বিএন…
  • ২০ আগস্ট ২০২৬
দুর্বৃত্তদের হামলায় আহত ঢামেক অধ্যাপকের চোখের আঘাত ‘গুরুতর’…
  • ২০ আগস্ট ২০২৬
স্টোর ইনচার্জ নিয়োগ দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আবেদন অ…
  • ২০ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখ…
  • ২০ আগস্ট ২০২৬
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নিজেসহ পরিবারকে নিরাপদ রাখতে করুন এই …
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
  • ২০ আগস্ট ২০২৬