রাবি নিখিল বাংলা চিরকুমার সংঘের নেতৃত্বে তৌকির-তুষার

১৩ ডিসেম্বর ২০২০, ১১:০৬ PM

© টিডিসি ফটো

‘নিজ সঙ্গে স্বর্গবাস, বিয়ে করলে সর্বনাশ’ শ্লোগানকে ধারণ করে ‘নিখিল বাংলা চিরকুমার সংঘ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার পথচলা শুরু হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে নিখিল বাংলা চিরকুমার সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এতে রাবির ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌকির আবিরকে সভাপতি ও ৩য় বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ তুষারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া কমিটিতে বাকিরা হলেন, সহ-সভাপতি পদে রিফাত, জয় ও হীরা। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মল্লিক, খলিল ও শাওন। আর সাংগঠনিক সম্পাদক পদে আকবর, রায়হান ও কাউসার।

সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ তুষার বলেন, আমরা খুবই আনন্দিত যে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সকলের প্রত্যাশার নিখিল বাংলা চিরকুমার সংঘ, রাবির কমিটি দেওয়া হয়েছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে সকল চিরকুমারদের সংগ্রামী শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। সকল স্তরের চিরকুমারদের পাশে থেকে তাদের জন্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করে তাদের দাবিগুলো সকলের সামনে উপস্থাপন করে তা আদায় করে নিতে আমরা বদ্ধপরিকর থাকবো।

নতুন টুর্নামেন্টের উদ্যোগ বিসিবির, সূচি ঘোষণা
  • ২০ আগস্ট ২০২৬
মুখ চেপে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক গ্রেপ্ত…
  • ২০ আগস্ট ২০২৬
মনপুরায় জেলের জালে ২ কেজির ইলিশ, ৯ হাজারে বিক্রি
  • ২০ আগস্ট ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বহিরাগতদের বিরুদ্ধে ঢাবির নারী শিক্ষার্থী হেনস্তা…
  • ২০ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ছক জানালেন সিমন্স
  • ২০ আগস্ট ২০২৬