বেগম রোকেয়ার প্রতিকৃতিতে ঢাবির শ্রদ্ধা

০৯ ডিসেম্বর ২০২০, ০১:৫৩ PM
বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের

বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের © টিডিসি ফটো

রোকেয়া দিবস-২০২০ উপলক্ষে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আজ বুধবার (০৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে রোকেয়া হল প্রাঙ্গণে স্থাপিত বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান উপাচার্য।

এ সময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদা এবং হলের আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ভারতীয় উপমহাদেশের নারী জাগরণের পথিকৃৎ মহীয়সী নারী বেগম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও প্রয়াণ দিবস আজ ৯ ডিসেম্বর। তাই প্রতিবছর ৯ ডিসেম্বর দিনটিকে রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়।

বাংলার নারী জাগরণের স্বপ্নদ্রষ্টা বেগম রোকেয়া। তার স্বপ্ন ছিল সমাজে নারী-পুরুষ সমান মর্যাদা আর অধিকার নিয়ে বাঁচবে। সারা জীবন তিনি তার সেই স্বপ্নের কথা বলে গেছেন, লিখে গেছেন তার গল্প-উপন্যাস-প্রবন্ধগুলোতে। যা আজও দিকনির্দেশনা হিসেবে সামনে রয়েছে।

বেগম রোকেয়ার জীবন আচরণ ও নারী শিক্ষার প্রসারে তার কাজ স্মরণীয়। তিনি এই লড়াই চালিয়ে গেছেন আমৃত্যু।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে আসেননি রুমিন ফারহানাসহ ৩ এমপি
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • ২০ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩০ আগস্ট পর্য…
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে ভোট গণনা
  • ২০ আগস্ট ২০২৬
সমপদে ও সমস্কেলে বদলির সুযোগ চান শিক্ষকরা, যা বলছে মাউশি
  • ২০ আগস্ট ২০২৬
আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধই সরকারের মূল ল…
  • ২০ আগস্ট ২০২৬