ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই ডিনস কমিটির

০৯ নভেম্বর ২০২০, ১২:১০ PM
ঢাবির ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ও ‘চ’ ইউনিট বাতিলের বিরোধীতা করেছে ছাত্র ফ্রন্ট

ঢাবির ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ও ‘চ’ ইউনিট বাতিলের বিরোধীতা করেছে ছাত্র ফ্রন্ট © ফাইল ফটো

২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিটের এবং চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিলুপ্ত করার প্রথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর বিরোধীতা করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা এক যুক্ত বিবৃতিতে বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী যারা যে বিভাগ থেকে পড়াশোনা করেছে, তারা সেই বিভাগের জন্য সুনির্দিষ্ট ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য ‘ক’ ইউনিট, মানবিক বিভাগের জন্য ‘খ’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ‘গ’ ইউনিটে পরীক্ষা দেবে। এ পরীক্ষার ফলের ভিত্তিতে পরবর্তীতে বিভাগ পরিবর্তন করা যাবে।’

তারা বলেন, একজন শিক্ষার্থী পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি বিষয়ের উপর পরীক্ষা দিয়ে নৃবিজ্ঞান বা ইসলামিক ইতিহাস বা মার্কেটিংয়ের মত বিভাগে ভর্তি হবার যোগ্য বলে বিবেচিত হবে। কিন্তু এভাবে প্রকৃত মেধা যাচাই সম্ভব নয়। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের কোন বিভাগে ভর্তি হতে হলে তাকে সংশ্লিষ্ট বিষয়েই পরীক্ষা দেওয়া উচিত ।

তাছাড়া চারুকলা অনুষদের অর্থাৎ ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা এক ধরনের বিশেষায়িত ভর্তি পরীক্ষা উল্লেখ করে তারা বলেন, সেই পরীক্ষা বাতিল করে ‘খ’ ইউনিটের পরীক্ষা দিয়েই চারুকলা অনুষদে ভর্তি করানোর সিদ্ধান্ত হবে অযৌক্তিক ও চরম অদূরদর্শীতার পরিচায়ক। উচ্চশিক্ষা স্তরে এমন সিদ্ধান্তের ফলাফল হবে মারাত্বক ক্ষতিকর।

তারা আরো বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া বা প্রস্তাব দেওয়ার কোনো আইনগত এখতিয়ার ডিনস কমিটির নেই। ভর্তি পরীক্ষা সংক্রান্ত ডিনস কমিটি সিদ্ধান্ত বা প্রস্তাব দিয়ে থাকলে তা আইন সম্মত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা কাঠামোতে ডিনস কমিটি নামে কোনো কিছুর আইনগত কোনো অস্তিত্ব নেই। এটা ডিনদের কার্যাবলী সমন্বয়ের একটি অনানুষ্ঠানিক ফোরাম ছাড়া অন্য কিছু নয়।’

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ-১৯৭৩ এর ২৫ অনুচ্ছেদ অনুযায়ী, পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুমাত্র একাডেমিক কাউন্সিলের। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্তে ডিনস কমিটি নামক বিধিবহির্ভূত কাঠামোর অযাচিত হস্তক্ষেপের প্রচেষ্টার নিন্দা জানানা তারা।

পদ্মা ব্যারাজ নির্মাণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
  • ০১ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় চালু হচ্ছে বাণিজ্য বিভাগ, থাকছে যেসব বিষয়
  • ০১ এপ্রিল ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী কলেজের ১৫৪তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
  • ০১ এপ্রিল ২০২৬
৯ এপ্রিল তিন উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০১ এপ্রিল ২০২৬
অকটেনের গাড়িতে পেট্রল ব্যবহার: ঝুঁকি আছে কি
  • ০১ এপ্রিল ২০২৬
সাভারে অনির্দিষ্টকালের জন্য দুই পোশাক কারখানা বন্ধ ঘোষণা
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence