সামনের বছর থেকে ভর্তি পরীক্ষার ইউনিটে পরিবর্তন: ভিসি

০৮ নভেম্বর ২০২০, ০১:২৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান © টিডিসি ফটো

সামনের বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষায় রদবদল আসবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

রবিবার দুপুরে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সামনের বছর থেকে ভর্তি পরীক্ষার ইউনিট বিভাজনের ক্ষেত্রে পরিবর্তন করা হবে। এ বিয়ষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে, আগামী বছর থেকে ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে না বলে ডিনস কমিটির একাধিক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। এছাড়াও চ ইউনিটকেও অন্য ইউনিটের সাথে সম্পৃক্ত করে ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে চিন্ত করা হচ্ছে। তবে অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হবে। এ ক্ষেত্রে কলা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষার নাম পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, দুই প্রোভিসি (প্রশাসন ও শিক্ষা) এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

ডিনস কমিটির একাধিক সূত্রে জানা যায়, ঘ ইউনিটের বিষয়ে ডিনরা সম্মতি দিয়েছেন। এরপর এটি একাডেমিক কাউন্সিলে যাবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে অধ্যাপক ড. সাদেকা হালিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী বছর থেকে ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা না নেয়ার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, পরীক্ষা না হলেও যেহেতু খ ইউনিটে পরীক্ষা হবে তাই খ ইউনিটের নাম পরবর্তন করে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ লেখার সুপারিশ প্রদান করা হয়েছে।

ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক ভাবে নিচ্ছে।

ইউনিটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগামী বছর তিনটি পরীক্ষা হবে। এখানে থেকে শিক্ষার্থী ভাগ হবে। সাইন্স থেকে কেউ চাইলে আর্টসে যেতে পারবে। আগামী বছর থেকে একই ন্যাচারের দুটি পরীক্ষা হবেনা।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে ভাগ করে নেয়া হয়। এগুলো হলো- বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিট, কলা অনুষদভুক্ত খ, বাণিজ্য অনুষতভুক্ত গ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত চ ইউনিট।

ঘ ইউনিটের মাধ্যমে গ্রুপ পরিবর্তন করে অন্য গ্রুপের বিষয়গুলোতে ভর্তি হতে পারতেন শিক্ষার্থীরা। তবে আগামী বছর থেকে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হবে না মর্মে সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence