এবার সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১

২২ অক্টোবর ২০২৬, ১১:৩০ AM , আপডেট: ২২ অক্টোবর ২০২৬, ১১:৩০ AM
সৌদির রিয়াদে বিমানবন্দরে হামলা

সৌদির রিয়াদে বিমানবন্দরে হামলা © সংগৃহীত

সৌদির রিয়াদে বিমানবন্দরে হামলার পর এবার আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহতসহ আটজন আহত হয়েছেন। গতকাল বুধবার সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এ খবর জানিয়েছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কেউ কেউ গুরুতর আঘাত পেয়েছেন। এদিকে গতকাল সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় সৌদি আরামকোর সায়বাহ তেলক্ষেত্রের অবকাঠামোয় ড্রোন হামলার চেষ্টার কথা জানায়। তাদের দাবি, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি ড্রোন শনাক্ত করে প্রতিহত করতে সক্ষম হয়। তবে ওই ঘটনায় দুজন মারা গেছেন। সাম্প্রতিক সময় রাজধানী রিয়াদসহ সৌদি আরবের বিমানবন্দরগুলোয় একের পর এক হামলা চালানো হচ্ছে। ধারাবাহিক এসব হামলার সর্বশেষ নজির কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা।

এদিকে নিরাপত্তা উদ্বেগে গতকাল সৌদি আরবে মার্কিন কূটনৈতিক মিশনগুলো থেকে কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের চলে আসার নির্দেশনা জারি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এ অঞ্চলের আরও কয়েকটি কূটনৈতিক মিশন থেকে মার্কিন কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। রিয়াদে মার্কিন দূতাবাসের এই নিরাপত্তা সতর্কতায় সৌদি আরবে আরও হামলার আশঙ্কার কথাও জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হন। এর এক দিন পর, ১১ অক্টোবর একটি বিমানবন্দরে আরেকটি হামলা করা হয়। ওই হামলায় ১ জন নিহত এবং ১১ জন আহত হন।

ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখতে চায় ইরানপন্থী সশস্ত্র হুতি গোষ্ঠী। তাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বাহিনী। একইসঙ্গে হুতিদের বিপক্ষে অবস্থান নিয়ে লড়াইয়ে অংশ নিচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। হুতিদের বিভিন্ন স্থাপনায় সৌদি জোটের নেতৃত্বে হামলা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে হুতিরা সৌদি ভূখণ্ডে একের পর এক হামলা চালাচ্ছে। হামলায় সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এতে সৌদি আরবের সঙ্গে হুতিদের পুরোনো বিরোধও নতুন মাত্রা পেয়েছে।

একের পর এক হামলায় সৌদি আরব ভ্রমণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। বাতিল করা হয়েছে ‘মরুভূমির দাভোস’ নামেও পরিচিত দেশটির প্রধান বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই)’–এর এ বছরের আয়োজন।

দিল্লীর আশ্রয় প্রশ্রয়ে ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে …
  • ১২ নভেম্বর ২০২৬
প্রতিদিন লবঙ্গ চিবিয়ে খেলে মিলবে যেসব উপকার
  • ১২ নভেম্বর ২০২৬
‘এক দিনের বন্ধুত্বও কামনা করি না’— মধ্যরাতে রহস্যময় পোস্ট ঢ…
  • ১২ নভেম্বর ২০২৬
স্কুল থেকে ফেরার পথে শিক্ষিকাকে অটোরিকশায় তুলে মারধর, লুট স…
  • ১২ নভেম্বর ২০২৬
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
  • ১২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের কাছে তথ্য ফাঁস, এসপির দুই মোবাইল ফোন জব্দ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950