ঢাবির ঘ ইউনিটের পরীক্ষা হবে না আগামী বছর থেকে

০৮ নভেম্বর ২০২০, ১২:১৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

আগামী বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে না। অন্য তিনিট ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হবে। এ ক্ষেত্রে কলা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষার নাম পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, দুই প্রোভিসি (প্রশাসন ও শিক্ষা) এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

ডিনস কমিটির একাধিক সূত্রে জানা যায়, ঘ ইউনিটের বিষয়ে ডিনরা সম্মতি দিয়েছেন। এরপর এটি একাডেমিক কাউন্সিলে যাবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ঢাবির ওয়েটিং লিস্ট থেকে ভর্তি করাতে পারবে অন্য বিশ্ববিদ্যালয়

এ বিষয়ে অধ্যাপক ড. সাদেকা হালিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী বছর থেকে ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা না নেয়ার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, পরীক্ষা না হলেও যেহেতু খ ইউনিটে পরীক্ষা হবে তাই খ ইউনিটের নাম পরবর্তন করে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ লেখার সুপারিশ প্রদান করা হয়েছে।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সামনের বছর থেকে একটা ইউনিটের পরীক্ষা হবে না। এ বিয়ষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে ভাগ করে নেয়া হয়। এগুলো হলো- বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিট, কলা অনুষদভুক্ত খ, বাণিজ্য অনুষতভুক্ত গ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত চ ইউনিট।

ঘ ইউনিটের মাধ্যমে গ্রুপ পরিবর্তন করে অন্য গ্রুপের বিষয়গুলোতে ভর্তি হতে পারতেন শিক্ষার্থীরা। তবে আগামী বছর থেকে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হবে না মর্মে সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়।

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২২ অক্টোবর ২০২৬
ফোন দিলেই ইয়াবার ‘হোম ডেলিভারি’, মাদকের ভয়াল ফাঁদে স্কুলশিক…
  • ২২ অক্টোবর ২০২৬
রুয়েটের বাসে থাকা প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপারের অভাব’ মন…
  • ২২ অক্টোবর ২০২৬
‘আমরা ঢাকার মানুষ, ক্ষেত খামারির কূটচাল এখানে চলবে না’
  • ২২ অক্টোবর ২০২৬
স্বল্পমূল্যে আইইএলটিএস কোর্স করাবে ছাত্রশিবির, আবেদন করবেন …
  • ২২ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল …
  • ২২ অক্টোবর ২০২৬