দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে ঢাবিতে কর্মসূচি

০৭ নভেম্বর ২০২০, ১০:২৭ PM
প্রতীকী

প্রতীকী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থী। আগামীকাল রবিবার (০৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি দেবেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আজ শনিবার রাতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ প্রত্যাশী শিক্ষার্থীদের সমন্বয়ক এখতিয়ার আবিদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এখতিয়ার আবিদ বলেন, একজন চাকরিপ্রার্থী যেখানে একাধিকবার তাদের স্বপ্ন ভঙ্গ হওয়ার পরেও আবার সুযোগ পান; সেখানে আমরা সবেমাত্র শুরু করেছি। ভর্তি পরীক্ষায় আমাদের প্রথমবার হয়তো বুঝতে ভুল হয়েছে। তাই বলে একবারেই সুযোগ বন্ধ করে দেওয়াটা অযৌক্তিক। আমরা ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই।

আবিদ বলেন, ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবি জানিয়ে আমরা আগামীকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারকে স্মারকলিপি দেবো। পরে আমাদের শিক্ষার্থীদের উদ্যোগে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হবে। আমাদের কর্মসূচিতে ঢাকা ও এর আশেপাশের প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন।

এর আগেও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গত (০২ নভেম্বর) সোমবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির পালিত হয়। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবি জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
close