৫ লাখে ‘দ্যা বিউটি অব ডিইউ ক্যাম্পাস’

০৬ নভেম্বর ২০২০, ১১:২০ PM

© সংগৃহীত

৬ নভেম্বর, ২০২০। ঘড়ির কাঁটা যখন বিকেল ৫টা ছুঁই ছুঁই, ঠিক তখন পাঁচ লাখ ফ্যানের মাইলফলকে পৌঁছালো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক ফেসবুক পেজ ‘দ্যা বিউটি অব ডিইউ ক্যাম্পাস’। মূলত এই পেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসে পরিচালিত হয়। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (লাইকের ভিত্তিতে) শিক্ষার্থীদের সাহায্যে পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক এই পেজটিই সবচেয়ে জনপ্রিয়।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে পেজটির এডমিন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দ্যা বিউটি অব ডিউ ক্যাম্পাস’ মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক ক্যাম্পাসের বিভিন্ন ছবি, ভিডিও, আর্টিকেল, স্যাটায়ার এবং ক্যাম্পাস কেন্দ্রীক বিভিন্ন তথ্য পোস্ট করে থাকে। আর এসব কন্টেন্টের শতকরা ৯৫ ভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা পেজের ই-মেইলে এবং ইনবক্সে পাঠিয়ে থাকে। তাছাড়া জরুরী রক্তের প্রয়োজনে, হারানো সংবাদ প্রচারে এবং নানাবিধ কার্যক্রমে এই পেজটি চেষ্টা করে সর্বোচ্চ দেয়ার।

২০১১ সালে ফেসবুক পেজটি খোলার পর থেকে কিছুটা স্থবির থাকলেও ২০১৫ সালের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পেজটি বেশ জনপ্রিয়তা লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অনেক শিক্ষার্থীরাই এই ফেসবুক পেইজে খুঁজে পান হারানো শিক্ষাজীবনে মুহূর্তগুলো। আর পেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে হওয়ায় অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থীরাই এই পেজটি নিয়মিত ফলো করে থাকেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পেজটির একজন এডমিন জানান, যখন আমি বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছিলাম তখন থেকেই এই পেজটি ফলো করতাম। এক কথা বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসা জন্মায় এই পেজটি ক্যাম্পাসে সব ছবি-ভিডিও দেখে, আজ দীর্ঘ ৪ বছর যাবত এই পেজের সাথে কাজ করছি এবং চেষ্টা করছি সাবেক এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছে ক্যাম্পাসের সুন্দর সুন্দর সব ছবি পৌঁছে দেয়ার ।

‘দ্যা বিউটি অব ডিউ ক্যাম্পাস’ পেজের অন্যতম এক সহ-প্রতিষ্ঠাতা জানান, অনেক সময় চাইলেও আমরা মানসম্মত কন্টেন্ট শেয়ার করতে পারিনা। যার দায় সম্পূর্ণ আমাদের। তবে মুদ্রা এপিঠ আপনাদের অজানা, এই পেজটি পরিচালিত হয় খুব অল্প সংখ্যক পরিচালক দিয়ে, যার অর্ধেক পড়াশোনার পাঠ চুকিয়ে চাকরিতে প্রবেশ করেছে বা উদ্যোক্তা হয়েছে আর বাকিরা পড়াশোনা, চাকরির প্রস্তুতি এবং টিউশনি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে। এর মাঝেও আমাদের চেষ্টার কমতি নেই, অফিসের কাজের চাপের ফাঁকে প্রাণের পেজে একটু সময় দেয়ার কিংবা টিউশনিতে যেতে যেতে একটা পোস্ট দেয়ার। মোদ্দা কথা, পেজের জন্য আমাদের ভালোবাসার কমতি নেই। আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবো আমরা, সংখ্যায় নয় বরং ভালো কাজের জন্য ‘দ্যা বিউটি অব ডিউ ক্যাম্পাস’ থাকবে সদা জাগ্রত।

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬