ঢাবির শতবর্ষের লোগো

কে কী বলছে— তা নিয়ে মাথা ঘামানোর সুযোগ নেই

০৬ নভেম্বর ২০২০, ০১:০২ PM
ঢাবির শতবর্ষের লগো ও অধ্যাপক নিসার হোসেন

ঢাবির শতবর্ষের লগো ও অধ্যাপক নিসার হোসেন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উপলক্ষে লোগে প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এটি প্রকাশ করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা লোগোর কালার এবং ডিজাইন নিয়ে সন্তুষ্ট নন। এটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।

শিক্ষার্থীদের মতে, শতবর্ষের জন্য তৈরিকৃত লোগোটি খুব নিম্নমানের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস, ঐতিহ্যের সাথে এটি একবারে যায় না। লোগোটি বিশ্ববিদ্যালয় শতবর্ষের কোন প্রমাণ বহন করে না বলে অভিমত তাদের।

এদিকে, অনেকেই শতবর্ষের লোগো নিজেরাই ডিজাইন করে ফেসবুকে পোস্ট করছেন। তেমনি একজন রিফাত আলম। তিনি নিজেই একটি লোগো ডিজাইন করে ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘ভালোবেসে নিজেই তৈরি করলাম শতবর্ষের লোগো। জানিনা সবার কাছে কেমন লাগবে। আশা করি ভাল লাগবে।’

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষের লোগোটি তৈরি করতে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটি লোগোটি তৈরি করেছে। ওই কমিটির প্রধান ও চারুকলা অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন অধ্যাপক অধ্যাপক নিসার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কে কি বলছে তা নিয়ে আমাদের মাথা ঘামানোর সুযোগ নেই। কোন একটি বিষয় নিয়ে কাজ করলে তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতেই পারে। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে কমিটির সকলের সাথে সমন্বয় করে এই লোগো তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দর ডিজাইন করে একটি লোগো তৈরি করলে হবে না। এই লোগো অনেক কিছুর প্রমাণ বহন করে। আপনি যেই লোগো তৈরি করবেন তা খাপ খাবে কিনা তা নিয়ে যাচাই-বাছাই করতে হবে। কমিটির সকলের সমন্বয়ে এই লোগো তৈরি করা হয়েছে।

তৈরিকৃত লগো শুধুমাত্র শতবর্ষে ব্যবহার করা হবে নাকি অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহার করা হবে তা জানতে চাইলে অধ্যাপক নিসার হোসেন বলেন, এটি শুধুমাত্র শতবর্ষের লোগো। শতবর্ষে এটি ব্যবহার করা হবে। অন্য যেকোন সময় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল লোগোটা ব্যবহার করা হবে।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, একটি কমিটি গঠন করা হয়েছে। তারা লোগোটি তৈরি করেছেন।

শতবর্ষের লোগো কি শুধু শতবর্ষে, নাকি অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহার করা হবে- জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না’।

লোগোটির ডিজাইন নিয়ে সিনথিয়া জুথি নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ফেসবুকে লিখেছেন, অনেকের হয়তো শতবর্ষের লোগো ভালো লাগেছে, অনেকের হয়তো ভালো লাগেনি! বিশ্ববিদ্যালয়ে অনেকেই আছেন লোগো বানাতে পারেন তারা নতুন ডিজাইনের বানিয়ে পোস্ট করতে পারেন, সীমিত আকারে কষ্ট লাঘব হবে।

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬