নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন্দন

২১ আগস্ট ২০২৬, ০১:২৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৬, ০৪:৪৬ PM
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর © টিডিসি সম্পাদিত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) উপাচার্যের স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা, উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় জাবিপ্রবি উপাচার্য বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক জীবন, ত্যাগ, আপসহীনতা ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সংসদ সদস্য, মন্ত্রী এবং বিএনপির মহাসচিব হিসেবে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।

বার্তায় আরও বলা হয়, একজন অভিজ্ঞ ও প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ সাংবিধানিক পদে পেয়ে দেশের বিশ্ববিদ্যালয়সমূহের অভিভাবক তথা চ্যান্সেলর হিসেবে জাবিপ্রবি পরিবার আনন্দিত ও গর্বিত। তাঁর সুদূরপ্রসারী দিকনির্দেশনা ও প্রাজ্ঞ নেতৃত্বে দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও মুক্তবুদ্ধির চর্চায় নতুন উচ্চতা সৃষ্টি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য।

অধ্যাপক ড. মো. আমির হোসাইন নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর সাংবিধানিক দায়িত্ব পালনে পূর্ণ সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬