ঢাবি ক্যাম্পাসে মদপান, কর্মচারীসহ ৩ জনকে থানায় সোপর্দ

০৬ নভেম্বর ২০২০, ০৯:০০ AM
ছবিতে মাদকাসক্তরা, ইনসেটে মদের বোতল

ছবিতে মাদকাসক্তরা, ইনসেটে মদের বোতল © টিডিসি ফটো

ক্যাম্পাস এলাকায় মদপানরত অবস্থায় তিনজনকে ধরে শাহবাগ থানায় দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোহাম্মদ রনি (২৪), নাসির উদ্দিন (২৮) এবং মামুন। এদের মধ্যে রনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, নাসির বিশ্ববিদ্যালয়ের কর্মচারির ছেলে এবং মামুন শহীদ মিনার এলাকায় নৈশপ্রহরীর দায়িত্বে নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, রাতে শহীদ মিনারের বাউন্ডারির দেয়ালে বসে মদ খাচ্ছিলেন এই তিনজন। পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর নজরে এলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে অবহিত করে এবং থানায় খবর দেয়। পরে শাহবাগ থানা পুলিশ এসে বিশ্ববিদ্যালয়ের অনুমতিতে তাদেরকে থানায় নিয়ে যায়।

এ সময় তাদেরকে মদের বোতলসহ হাতেনাতে ধরা হয় বলে জানান শাহবাগ থানার এসআই আরিফ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মোবাইলে টিমে কল দিলে তারা বলেন, রাতে তিনজনকে ধরা হয়েছিল। তবে তাদের বিষয়ে আমরা কোনো বক্তব্য দিতে পারছি না। প্রক্টর স্যার ভালো বলতে পারবেন।

বিশ্ববিদ্যালয়েল প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেন নি।

নেত্রকোনা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে সিনিয়র সচিব আবদুল খালেক
  • ২২ অক্টোবর ২০২৬
এবার সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১
  • ২২ অক্টোবর ২০২৬
ইউনিসেফে চাকুরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্…
  • ২২ অক্টোবর ২০২৬
কক্সবাজারে সাগরে ভেসে যাওয়া আরও একজনের লাশ উদ্ধার
  • ২২ অক্টোবর ২০২৬
দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২২ অক্টোবর ২০২৬
ফোন দিলেই ইয়াবার ‘হোম ডেলিভারি’, মাদকের ভয়াল ফাঁদে স্কুলশিক…
  • ২২ অক্টোবর ২০২৬