ক্যান্সার আক্রান্ত রাবি শিক্ষার্থীর বাঁচার আকুতি

০৪ নভেম্বর ২০২০, ১২:৩৩ PM
ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী আনোয়ারুল ইসলাম

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী আনোয়ারুল ইসলাম © টিডিসি ফটো

ছোট থেকেই স্বপ্ন পূরণের অদম্য ইচ্ছাশক্তিতে শত দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে এগিয়ে যাচ্ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী আনোয়ারুল ইসলাম। হয়ে ওঠেন দরিদ্র পরিবারের আশার আলো। কিন্তু সেই আশার আলো যেন নিভতে বসেছে। বেশ কিছুদিন হলো দুরারোগ্য ব্যাধি ‘ফুসফুসে ক্যান্সারে’ আক্রান্ত হয়েছেন তিনি।

তার উন্নত চিকিৎসা বাবদ আগামী সাত দিনে আট লক্ষ টাকা প্রয়োজন। ইতোমধ্যে চিকিৎসায় ১২ লক্ষাধিক অর্থ ব্যয় হয়েছে। চিকিৎসার অর্থাভাবে স্নাতক ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী আনোয়ার এখন মৃত্যু পথযাত্রী।

আনোয়ারের বাড়ি লালমনিরহাট জেলার নামুড়ী উপজেলার আদিতমারী গ্রামে। চলতি বছরের ১৯ মার্চ তার ফুসফুসে ক্যান্সার রোগটি শনাক্ত হয়।

ভারতে চেন্নাইয়ে অবস্থিত এ্যাপোলো ক্যান্সার সেন্টা্রে আনোয়ারের চিকিৎসক ডা. আরাতি নারায়নের বরাত দিয়ে আনোয়ার জানান, ‘মেডিকেল বোর্ড গঠন করে অন্য চিকিৎসক্দের সাথে রিপোর্ট পর্যালোচনা করে জানিয়েছেন- আমার ‘MUCOEPIDERMOID CARCINOMA’ বা ‘ফুসফুসের ক্যান্সার’টি জটিলরূপ ধারণ করায় প্রথমে কেমোথেরাপি বা বিশেষায়িত কোন ট্যাবলেট কার্যকরী হবে না। তাই প্রথমে তারা রেডিওথেরাপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

ওন

সম্প্রতি সেই রিপোর্ট রাজধানীর সামরিক হাসপাতালের মেডিকেল অনকোলজীর বিভাগীয় প্রধান চিকিৎসক ডাঃ ব্রিগেডিয়ার জেনারেল কুদরত ই ইলাহী দেখে জানান, আনোয়ারের PET CT SCAN রিপোর্টে দেখা গেছে ৩ টি lymph nodes আবারো ফিরে এসেছে যা এখন সক্রিয় আছে ও প্রতিনিয়ত বাড়ছে। তিনি আনোয়ারকে অতি শীঘ্রই পুনরায় ভারত যাবার পরামর্শ দেন।

সেখানে একটানা ৬ সপ্তাহ প্রতিদিন ১ ঘন্টা করে তাকে ইনটেনসিটি-মডুলেটেড রেডিয়েশন থেরাপি (আইএমআরটি) নিতে হবে। এতে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা ব্যয় হবে। এটি সম্পন্ন করে সিটি স্ক্যান টেস্ট এর উপর ভিত্তি করে কেমোথেরাপি দেওয়া হবে। প্রতি কেমোথেরাপিতে খরচ হবে প্রায় ৩৫ হাজার রুপি।

কিন্তু এর একাংশও জোগাড়ে করতে সামর্থ্যহীন আনোয়ার সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহায়তা চেয়ে আবেদন জানিয়েছেন।

আনোয়ারুল ইসলামের সাথে যোগাযোগ ও সাহায্য পাঠাতে চাইলে: ০১৭৯৬০৩৭৭৫০ (রকেট,পার্সোনাল), ০১৭৯২০০৮৮৬৯ (বিকাশ,পার্সোনাল), ০১৮৭১৪৪৯৯৭৪ (নগদ,পার্সোনাল)।

 

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬