হতাশায় জাবি ছাত্রীর আত্মহত্যা

০৩ নভেম্বর ২০২০, ০৬:৩৩ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৯তম ব্যাচের এক ছাত্রী আত্মহত্যা করেছেন। তার নাম ফাতেমা এলিন ফুজি। মঙ্গলবার (২ নভেম্বর) রাত ১২টার দিকে রাজশাহীর বোয়ালিয়া থানার জাদুঘর মোড় এলাকায় তার বান্ধবীর মেসে ওই ছাত্রী গলায় দড়ি পেচিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।

ফুজি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। তার গ্রামের বড়ি গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিবন্দর উপজেলায়।

ফাতেমা এলিন ফুজির এক সহপাঠী জানান, গতকাল রাতে সে আমার সাথে নিজের কষ্টের কথা বলে কান্নায় ভেঙ্গে পড়ে। পারিবারিক ঝামেলার কারণে সে রাজশাহীতে তার এক বান্ধবীর মেসে ওঠে।

তিনি আরও বলেন, ফুজির মা মারা গেছেন। তার বাবা আরেকটি বিয়ে করেছেন। এখন তার সৎ মা ও বাবার সাথে পারিবারিক ঝামেলার কারণে খুবই হতাশায় ভুগছিল। পাশাপাশি একটি ছেলের সাথে তার সম্পর্ক ছিল। এখন তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। এই দুই বিষয়ে সে খুবই হতাশার মধ্যে ছিল। এ বিষয়গুলোর নিয়ে সে গতকালও তার সঙ্গে কথা হয় বলে জানান তিনি।

এদিকে, আজ সোমবার (৩ নভেম্বর) তার মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব আলম সাংবাদিকদের বলেন, ‘সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।’

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬