‘তাদের কাছে মানুষের চেয়ে কুকুরের দাম বেশি’

২৯ অক্টোবর ২০২০, ০৪:০৫ PM

© ফেসবুক থেকে সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা ভাস্কর্যের সামনে কয়েকটি কুকুরকে পরম যত্নে খিচুড়ি খাওয়াচ্ছিলেন এক তরুণী। তার পাশেই হা করে তাকিয়ে আছেন এক ভিখারিণী। প্রত্যাশা ছিলো তাকেও হয়তো দেয়া হবে খিচুড়ি, কিন্তু তা আর হলো না।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই এক ছবি আপলোড করেন একজন। সেখানেই লেখা ছিলো এসব বিষয়। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা।

মো. শামীম হোসাইন নামের ওই ফেসবুক অ্যাকাউন্টের মালিক এ নিয়ে লিখেন, ‘এই দৃশ্য দেখে এটাই বুঝতে পারছি যে তাদের কাছে মানুষের চেয়ে কুকুরের দাম বেশি।’

দ্যা ডেইল ক্যাম্পাসের পাঠকদের উদ্দেশে শামীম হোসেনর স্ট্যাটাসটি তুলে দেয়া হলো:
“আমাদের মানবতার কোথায় গিয়ে পৌঁছেছে? ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার পাশে। আমি আর রনি হাঁটতে ছিলাম, তখন দেখতে পাই একটি সুন্দরী তরুণী দুইটা কুকুর কে হাত দিয়ে মুখে তুলে খিচুড়ী খাওয়াচ্ছে আর ক্যামেরা দিয়ে ছবি তুলছে দুইজন ছেলে কিন্তু হঠাৎই চোখ পড়লাে রাস্তার পাশে একজন ভিক্ষুক মহিলা মুখে হাত দিয়ে করুনা দৃষ্টিতে সেদিকে তাকিয়ে বসে আছে! ভেবেছিলাম এই ভিক্ষুক মহিলা কেও এক প্যাকেট হাতে দিবে কিন্তু সেই ধারণা ভুল ছিলা।

ব্যাপারটি যখন আমাদের দুজনের দৃষ্টি গােচর হলে তখন খুবই বিরক্ত ও অবাক লাগলাে তখন রনি বললাে এই দৃশ্যটির একটি ছবি তুলযদিও ছবি গুলো আগে তুলতে পারলে সহজেই বােধগম্য হতাে মেয়েটি কত আদর যত্ন করে কুকুরকে খাওয়াচ্ছিলাে।

এই দৃশ্য দেখে এটাই বুঝতে পারছি যে তাদের কাছে মানুষের চেয়ে কুকুরের দাম বেশি।

ধিক্কার জানাই এই মানুষ গুলােকে।”

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬