বাংলাদেশের সাথে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে: ঢাবি ভিসি

২৮ অক্টোবর ২০২০, ০৫:১২ PM

© টিডিসি ফটো

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মি. ইতো নাওকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর সিনিয়র রিপ্রেজেনটেটিভ কাওয়াজো ইয়াসুহিরো উপস্থিত ছিলেন।

আজ বুধবার (২৮ অক্টোবর) সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে জাপানের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে মত বিনিময় করেন।

এসময় জাপানের রাষ্ট্রদূত মি. ইতো নাওকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করতে আগ্রহ প্রকাশ করেন। তিনি উপাচার্যকে অবহিত করেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে জাপানী ভাষা শিক্ষা প্রদানের জন্য জাইকা জাপানী ভলেন্টিয়ার প্রেরণ করবে। বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আগামী বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাইকা চেয়ার’ প্রকল্পের আওতায় একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে জাপানী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহের বিষয়েও উপাচার্যকে অবহিত করেন। এসব বিষয়ে জাপানী রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্যের সহযোগিতা কামনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সম্ভাব্য সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশের সাথে জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত যৌথ সহযোগিতামূলক কার্যক্রম চলমান রয়েছে। জাপানের শীর্ষস্থানীয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথেও এই কার্যক্রম স্থাপনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করা যেতে পারে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সিনিয়র রিপ্রেজেনটেটিভ কাওয়াজো ইয়াসুহিরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাইকার সহযোগিতা অব্যাহত থাকবে এবং নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে উপাচার্যকে জানান।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করতে আগ্রহ প্রকাশের জন্য জাপানী রাষ্ট্রদূত মি. ইতো নাওকিকে আন্তরিক ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬
গান গেয়ে ‘ভাইরাল’ ঢাবি শিক্ষক তাশরিককে সাময়িক বরখাস্ত কেন অ…
  • ২১ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম…
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাবিপ্রবি ভিসির অভিনন…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীদ…
  • ২১ আগস্ট ২০২৬
একটি টেবিল, দুই শ্রেণির মানুষ—দৃশ্যটি যে শিক্ষা দেয়
  • ২১ আগস্ট ২০২৬