সংবাদ সম্মেলনে আসছেন রাবি ভিসি

২৩ অক্টোবর ২০২০, ০২:৫৯ PM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটি। সম্প্রতি কমিটির সদস্যরা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেন। এতে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়ার বিষয়টি উল্লেখ করে বেশ কয়েকটি সুপারিশ করা হয়।

তবে ইউজিসির তদন্ত প্রতিবেদনের বিষয়ে এখন কোনও মন্তব্য করতে রাজি হননি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। এ বিষয়ে আগামী রবিবার (২৫ অক্টোবর) তিনি সংবাদ সম্মেলন করে জাতির সামনে নিজের অবস্থান পরিষ্কার করবেন বলে জানা গেছে।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান গণমাধ্যকে বলেন, ইউজিসির তদন্ত প্রতিবেদন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে খবর আসছে, সেই প্রেক্ষিতে সরকার ও জাতির কাছে আমার অবস্থান ক্লিয়ার করার জন্য আগামী রবিবার (২৫ অক্টোবর) সংবাদ সম্মেলন করবো।

গ্রিন ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর…
  • ২২ অক্টোবর ২০২৬
৬ বছর আগে এ দিনে বিয়ে করেছিলেন হাদি, কবরে গিয়ে স্ত্রী লিখলে…
  • ২২ অক্টোবর ২০২৬
কোন ধর্মাবলম্বীদেরকেই ছোট করা যাবে না: ‍শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
শিক্ষকদের গবেষণা ও পাঠদান মূল্যায়নে রুয়েট শিক্ষার্থীর ‘ফ্যা…
  • ২২ অক্টোবর ২০২৬
স্পিকারের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সা…
  • ২২ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭ হাজার শিক্ষার্থীর আতঙ্কের আরেক নাম …
  • ২২ অক্টোবর ২০২৬