জাতিসংঘ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন ঢাবি

২২ অক্টোবর ২০২০, ১০:১১ PM
বিতর্কে চ্যাম্পিয়ন দলের সদস্যরা

বিতর্কে চ্যাম্পিয়ন দলের সদস্যরা © টিডিসি ফটো

জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

চ্যাম্পিয়ন দলের সদস্য রা হলেন, শায়ান সাদিক ইসতি, খাদিজা শারমিন এবং তানভীর হোসাইন শান্ত। এদের মধ্যে শিয়ান সাদিক ইসতি শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন।

শায়ান সাদিক ইসতি অর্থনীতি বিভাগের ২০১৫-২০১৬ বছরের শিক্ষার্থী, খাদিজা শারমিন ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী। তিনি বঙ্গমাতা হলের সাবেক সাহিত্য সম্পাদক ছিলেন। আর শান্ত ২০১৭-১৮ বর্ষের ছাত্র।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি এস এম আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, দেশের শীর্ষস্থানীয় অনেক বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা গৌরবের। আমরা এর ধারাবাহিকতা বজায় রাখতে চাই।

সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
close