ঢাকার বাইরে বিভাগগুলোয় ভর্তি পরীক্ষা নেয়ার চিন্তা ঢাবির

২০ অক্টোবর ২০২০, ০১:০৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

অনলাইনে নয়, সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর ভর্তির তারিখ জানানো হবে। তবে জানুয়ারির দিকে পরীক্ষা হতে পারে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। এছাড়া করোনার কারণে ঢাকার বাইরে বিভাগগুলোয় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেয়া চিন্তা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ের পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এখন ডিনস কমিটির সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে যাবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। সূত্র জানায়, করোনার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের নিজস্ব বিভাগে নেওয়ার কথাও হয়েছে। অর্থাৎ যে শিক্ষার্থী যে বিভাগের, তারা সেই বিভাগে পরীক্ষা দেবে। এর ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ঢাকায় আসতে হবে না।

এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ভর্তি পরীক্ষা নেব। আমাদের সকল অনুষদের ডিন এ বিষয়ে মতামত দিয়েছেন। প্যানডেমিক সিচুয়েশন বিবেচনা করে রেজাল্টের পর জানুয়ারিতে আমরা ভর্তি পরীক্ষা নেব।’

অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনদিনই মতামত দেওয়া হয়নি। আমরা অনলাইনে নেব না, সরাসরি পরীক্ষা নেব।’

তিনি আরো বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি মেইনটেইন করতে চাই। পরবর্তীতে ধীরে ধীরে এ বিষয়ে আরো আলোচনা হবে। আমরা স্বাস্থ্যবিধি মেনে হয়তবা বিভাগভিত্তিক হিসেবে পরীক্ষা নিয়ে নেব, যাতে শিক্ষার্থীদের ঢাকায় না আসতে হয়।’

৮ ক্যাটাগরিতে ন্যাশনাল ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দেবে ভিএসও বাং…
  • ২২ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ-মানববন…
  • ২২ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক গ্রেপ্তার
  • ২২ অক্টোবর ২০২৬
সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
  • ২২ অক্টোবর ২০২৬
আইনের শাসন সূচকে ২ ধাপ এগিয়েও কেনিয়া-জিম্বাবুয়ের চেয়ে পিছিয়…
  • ২২ অক্টোবর ২০২৬
১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব না: স্পিকার
  • ২২ অক্টোবর ২০২৬