অনলাইনে নয়, সরাসরি ভর্তি পরীক্ষা নেবে ঢাবি

২০ অক্টোবর ২০২০, ১২:৫৬ PM
সরাসরি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

সরাসরি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

অনলাইনে নয়, সরাসরি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা। শিক্ষার্থীদের রেজাল্টের পর ভর্তির তারিখ জানানো হবে। তবে, আগামী জানুয়ারির দিকে পরীক্ষা হতে পারে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির মিটিংয়ের পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এখন ডিনস কমিটির সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে যাবে।

সূত্র জানায়, করোনার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের নিজস্ব বিভাগে নেওয়ার কথাও হয়েছে। অর্থাৎ যে শিক্ষার্থী যে বিভাগের, তারা সেই বিভাগে পরীক্ষা দেবে। এর ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ঢাকায় আসতে হবে না।

এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ভর্তি পরীক্ষা নেব। আমাদের সকল অনুষদের ডিন এ বিষয়ে মতামত দিয়েছেন। প্যানডেমিক সিচুয়েশন বিবেচনা করে রেজাল্টের পর জানুয়ারির দিকে আমরা ভর্তি পরীক্ষা নেব।’

অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনদিনই মতামত দেওয়া হয়নি। আমরা অনলাইনে নেব না, সরাসরি পরীক্ষা নেব।’

তিনি আরো বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি মেইনটেইন করতে চাই। পরবর্তীতে ধীরে ধীরে এ বিষয়ে আরো আলোচনা হবে। আমরা স্বাস্থ্যবিধি মেনে হয়তবা বিভাগভিত্তিক হিসেবে পরীক্ষা নিয়ে নেব, যাতে শিক্ষার্থীদের ঢাকায় না আসতে হয়।’

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close