জাবির সাবেক ভিসি অধ্যাপক আবুল হোসেন আর নেই

১৮ অক্টোবর ২০২০, ১০:০২ PM
অধ্যাপক আবুল হোসেন

অধ্যাপক আবুল হোসেন © টিডিসি ফটো

বার্ধক্যজনিত কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৭ অক্টোবর) রাতে রাজধানীর ধানমন্ডি নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

অধ্যাপক আবুল হোসেন ১৯৯৩ সালের ২ আগস্ট থেকে ১৯৯৪ সালের ১৮ জুলাই পর্যন্ত জাবির উপাচার্যের দায়িত্বে ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই থানার কুশরা ইউনিয়নে। 

সাবেক উপাচার্য অধ্যাপক আবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।  আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাঁর অবদান কর্তৃপক্ষ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন।

অধ্যাপক আবুল হোসেনের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তাঁর আত্মার শান্তি কামনা করেন অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

লক্ষাধিক মানুষের জনসমাগমে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দল…
  • ২১ আগস্ট ২০২৬
কারাগার থেকে শিফা হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে
  • ২১ আগস্ট ২০২৬
রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসির ৯৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের …
  • ২১ আগস্ট ২০২৬
ঢাকা মেডিকেলের সামনে থেকে কিশোরীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক…
  • ২১ আগস্ট ২০২৬
আজ ঢাকার যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল 
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরা…
  • ২১ আগস্ট ২০২৬