বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরীক্ষা অনলাইনে নেয়ার প্রস্তাব

১৫ অক্টোবর ২০২০, ০৯:২৮ PM
একাডেমিক পরীক্ষা

একাডেমিক পরীক্ষা © ফাইল ফটো

ভার্চুয়াল মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা নিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের তৈরি করা একটি সফটওয়্যার ব্যবহারের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য । আগামী শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাওয়া উপাচার্যদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হয়। ভার্চুয়াল মাধ্যমে ক্লাস হলেও পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা তাদের শিক্ষাবর্ষ সমাপ্ত করতে পারছিলেন না। এ অবস্থায় করণীয় ঠিক করতে আজ বৃহস্পতিবার আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। সেখানে অনলাইনে পরীক্ষার নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) উপাচার্য মীজানুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্র-ছাত্রীদের করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে আমরা অনলাইন ক্লাস নিলেও পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীরা সামনে এগোতে পারছিল না। এই অবস্থা থেকে কীভাবে বের হয়ে আসা যায় সে বিষয়ে উপাচার্যদের সাথে ইউজিসির আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটি সফটওয়্যার ডেভলপ করেছেন। সেটি ব্যবহার করে শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা নেয়া যাবে। আগামী শনিবার উপাচার্যদের বৈঠকে সেই সফটওয়্যারের সক্ষমতা দেখা হবে। সেখানে যদি সব ভিসিরা সেটি একসেপ্ট করে তাহলে সেই সফটওয়্যার দিয়ে আমরা আমাদের ফাইনাল ইয়ারের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নিয়ে নিবো।

প্রসঙ্গত, করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় ছুটি বাড়িয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়েছে। তবে শীতে করোনার সেকেন্ড ওয়েভ শুরুর শঙ্কা থাকায় এই ছুটি আরও বাড়ার আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা।

শিক্ষকদের এককালীন বোনাস আটকে দিলেন মামদানি 
  • ২১ আগস্ট ২০২৬
বৃষ্টি নিয়ে আজ যে বার্তা দিল আবহাওয়া অফিস
  • ২১ আগস্ট ২০২৬
মহামান্য রাষ্ট্রপতি আপনার ওয়াদা পূর্ণ করুন: ডাকসু নেত্রী জু…
  • ২১ আগস্ট ২০২৬
ইতালির হোটেল রুম নোংরা করা নিয়ে মুখ খুললেন জেমস 
  • ২১ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরু আজ, সময় জানাল এসপি ইন্টারন্যাশনাল
  • ২১ আগস্ট ২০২৬
৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল যুক্তরাষ্ট্রের ঋণ, অর্থনৈতিক সংকটের…
  • ২১ আগস্ট ২০২৬